মাদক ও চোরাচালানের বিরুদ্ধে কঠোর অভিযান এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অনন্য ভূমিকার স্বীকৃতি হিসেবে রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ (প্রথম) জেলা নির্বাচিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জ।
পুলিশ সূত্রে জানা গেছে, জুলাই ২০২৬ মাসে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের ধারাবাহিক বিশেষ অভিযানে মাদক ও চোরাচালানবিরোধী আইনে ২০৬টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ৮৫৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।
অভিযান চলাকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৪ কেজি ১৬৮.৫ গ্রাম হেরোইন, ৮ হাজার ৬২২ পিস ইয়াবা, ৯ কেজি ১০৫ গ্রাম গাঁজা, ৪৪৯ বোতল স্কাফ সিরাপ, ১ বোতল বিদেশি মদ, ৫৬১ লিটার চোলাই মদ এবং ৩৫৫ লিটার ওয়াশ।
এছাড়া চোরাচালানবিরোধী পৃথক অভিযানে ৮৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোন, ভারতীয় যন্ত্রাংশ ও একটি পিকআপ জব্দ করা হয়েছে।
মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার ফলে রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনায় প্রথম স্থান অর্জন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা।
এ উপলক্ষে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদ-এর কাছ থেকে শ্রেষ্ঠ জেলার সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার গ্রহণ করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলিশ সুপারের দক্ষ নেতৃত্ব, সঠিক দিকনির্দেশনা এবং জেলা পুলিশের সকল কর্মকর্তা ও সদস্যের আন্তরিক প্রচেষ্টার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে।
পুরস্কার গ্রহণের পর পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জেলা পুলিশের সদস্যদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও সাফল্যের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
একই সঙ্গে সাধারণ মানুষের প্রতি মাদকবিরোধী সচেতনতার আহ্বান জানিয়ে জেলা পুলিশের বার্তা
মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬