বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

স্বাবলম্বী হচ্ছেন নারীরা

দিরাইয়ে ভাটিবাংলার উদ্যোগে নারীদের হাতে সেলাই মেশিন

ছবি : চেকপোস্ট

সুনামগঞ্জের দিরাইয়ে নারীদের স্বাবলম্বী করতে ভাটিবাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে ১২ জন উপকারভোগীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিরাইয়ে ভাটিবাংলা এলপিএস ফাউন্ডেশন কার্যালয়ে এ সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে গ্রো ফাউন্ডেশন, দিরাই, সুনামগঞ্জ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাটিবাংলা এলপিএস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জিয়াউর রহমান লিটন, ভাটিবাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপক প্রশান্ত সাগর দাস, ভাটিবাংলা এলপিএস ফাউন্ডেশনের পরিচালক শুভ দাস, উন্নয়ন কর্মকর্তা রাজীব দাস, ফিল্ড অফিসার আপ্তাব উদ্দিন ও রসেন্দ্র কুমার দাস।

সেলাই মেশিন পেয়ে উপকারভোগীরা জানান, সংসারের কাজের পাশাপাশি এখন তারা সেলাইয়ের মাধ্যমে আয় করতে পারবেন। এতে সন্তানদের পড়াশোনার খরচসহ পরিবারের বিভিন্ন ব্যয় মেটাতে নিজেদের ভূমিকা রাখতে পারবেন।

আয়োজকরা জানান, নারীদের আয়মূলক কর্মকাণ্ডে যুক্ত করে স্বাবলম্বী করা এবং পরিবারের আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

Image

#দিরাই_সংবাদ #সুনামগঞ্জ_খবর #নারী_স্বাবলম্বিতা

চেকপোস্ট

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

দিরাইয়ে ভাটিবাংলার উদ্যোগে নারীদের হাতে সেলাই মেশিন

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

সুনামগঞ্জের দিরাইয়ে নারীদের স্বাবলম্বী করতে ভাটিবাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে ১২ জন উপকারভোগীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিরাইয়ে ভাটিবাংলা এলপিএস ফাউন্ডেশন কার্যালয়ে এ সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে গ্রো ফাউন্ডেশন, দিরাই, সুনামগঞ্জ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাটিবাংলা এলপিএস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জিয়াউর রহমান লিটন, ভাটিবাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপক প্রশান্ত সাগর দাস, ভাটিবাংলা এলপিএস ফাউন্ডেশনের পরিচালক শুভ দাস, উন্নয়ন কর্মকর্তা রাজীব দাস, ফিল্ড অফিসার আপ্তাব উদ্দিন ও রসেন্দ্র কুমার দাস।

সেলাই মেশিন পেয়ে উপকারভোগীরা জানান, সংসারের কাজের পাশাপাশি এখন তারা সেলাইয়ের মাধ্যমে আয় করতে পারবেন। এতে সন্তানদের পড়াশোনার খরচসহ পরিবারের বিভিন্ন ব্যয় মেটাতে নিজেদের ভূমিকা রাখতে পারবেন।

আয়োজকরা জানান, নারীদের আয়মূলক কর্মকাণ্ডে যুক্ত করে স্বাবলম্বী করা এবং পরিবারের আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত