বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

অভিযানে ভারতীয় গাঁজা উদ্ধার

কুড়িগ্রাম সীমান্তে ৮ লাখ টাকার গাঁজা জব্দ, অটোরিকশাসহ আটক ১

ছবি : চেকপোস্ট

কুড়িগ্রামের মৈদাম সীমান্ত ফাঁড়ির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ টাকা মূল্যের ভারতীয় গাঁজা উদ্ধার করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)। এ সময় গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মৈদাম সীমান্ত ফাঁড়ির আওতাধীন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। এ ঘটনায় মাদক সংশ্লিষ্টতার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

#কুড়িগ্রাম_সংবাদ #মাদক_বিরোধী_অভিযান #বিজিবি_অভিযান

চেকপোস্ট

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

কুড়িগ্রাম সীমান্তে ৮ লাখ টাকার গাঁজা জব্দ, অটোরিকশাসহ আটক ১

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

কুড়িগ্রামের মৈদাম সীমান্ত ফাঁড়ির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ টাকা মূল্যের ভারতীয় গাঁজা উদ্ধার করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)। এ সময় গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মৈদাম সীমান্ত ফাঁড়ির আওতাধীন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। এ ঘটনায় মাদক সংশ্লিষ্টতার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত