বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পারোয়ার অভিযোগ করেছেন, জনগণের হক মেরে খাওয়ার জন্যই বিরোধী দলকে উন্নয়ন বরাদ্দ থেকে বঞ্চিত করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এর আগে ইউএস-বাংলার একটি ফ্লাইটে সৈয়দপুরে পৌঁছান তিনি।
গোলাম পারোয়ার বলেন, সরকারের দৃষ্টিতে জামায়াতসহ বিরোধী দলের সমর্থকরা যেন নাগরিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি দাবি করেন, বিএনপির এমপিদের এলাকায় বিভিন্ন প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন হলেও জামায়াতসহ ১১ দলের এমপিদের ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, সাধারণ বরাদ্দ কমিয়ে বিশেষ বরাদ্দের নামে অনিয়মের সুযোগ তৈরি করা হচ্ছে। তবে এসব অভিযোগের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জামায়াতের এই নেতা রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ও সংস্কার প্রসঙ্গেও কথা বলেন। তিনি অভিযোগ করেন, বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ ও অনিয়মের ঘটনা ঘটছে।
রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে গোলাম পারোয়ার বলেন, সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ থাকা প্রয়োজন। সংবিধানের কিছু বিষয় পরিবর্তনের জন্য সংস্কারের প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে এবং সংস্কার কার্যক্রম বাস্তবায়নে দ্বিচারিতা করছে। আগামী নির্বাচনে এর প্রভাব পড়বে বলেও মন্তব্য করেন তিনি।
মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও রংপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম, রংপুর অঞ্চল সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মমতাজ উদ্দিনসহ দলটির স্থানীয় নেতারা।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬