বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

কারাগারে পাঠাল আদালত

ধামইরহাটে নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বাবা গ্রেপ্তার

ছবি : চেকপোস্ট

নওগাঁর ধামইরহাটে ১৫ বছর বয়সী নিজ মেয়েকে জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগে আবুল মঞ্জুর মিঠু (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আবুল মঞ্জুর মিঠু উপজেলার খেলনা ইউনিয়নের গোবড়াপাড়া এলাকার বাসিন্দা। অভিযোগ, বুধবার দিবাগত রাতে নিজ বাড়িতে তিনি তার কিশোরী মেয়েকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন।

ঘটনাটি পরিবারের সদস্য ও প্রতিবেশীদের মধ্যে জানাজানি হলে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরে ভুক্তভোগীর দাদি আনজু আরা বাদী হয়ে ধামইরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আবুল মঞ্জুর মিঠুকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ধামইরহাট থানার উপপরিদর্শক (এসআই) বজেন্দ্রনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে এবং আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

#নওগাঁ_সংবাদ #ধামইরহাট #নারী_শিশু_নির্যাতন

চেকপোস্ট

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

ধামইরহাটে নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বাবা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

নওগাঁর ধামইরহাটে ১৫ বছর বয়সী নিজ মেয়েকে জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগে আবুল মঞ্জুর মিঠু (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আবুল মঞ্জুর মিঠু উপজেলার খেলনা ইউনিয়নের গোবড়াপাড়া এলাকার বাসিন্দা। অভিযোগ, বুধবার দিবাগত রাতে নিজ বাড়িতে তিনি তার কিশোরী মেয়েকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন।

ঘটনাটি পরিবারের সদস্য ও প্রতিবেশীদের মধ্যে জানাজানি হলে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরে ভুক্তভোগীর দাদি আনজু আরা বাদী হয়ে ধামইরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আবুল মঞ্জুর মিঠুকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ধামইরহাট থানার উপপরিদর্শক (এসআই) বজেন্দ্রনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে এবং আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত