বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

সাংগঠনিক পুনর্গঠন ও কর্মসূচিতে ফেরার ইঙ্গিত

রাজনীতিতে ফিরতে মরিয়া আওয়ামী লীগ, মাঠে উত্তাপ বাড়ছে

ছবি: সংগৃহীত

আইনগত নিষেধাজ্ঞা বহাল থাকা সত্ত্বেও নানা উদ্যোগের মাধ্যমে রাজনীতির মাঠে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলটির স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমে দ্রুত ফেরা এখনো চ্যালেঞ্জিং হলেও নেতাকর্মীরা ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে সক্রিয় হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সূত্র অনুযায়ী, সাংস্কৃতিক অঙ্গন, আইনজীবী ও সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী মহলে দলটির সমর্থকেরা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সক্রিয় ভূমিকা রাখছেন। একই সঙ্গে অঙ্গসংগঠনগুলো পুনর্গঠন ও সাংগঠনিক কার্যক্রম গুছিয়ে আনার চেষ্টা চলছে।

অন্যদিকে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, আওয়ামী লীগকে আগে অতীত কর্মকাণ্ডের জবাবদিহির মুখোমুখি হতে হবে, তারপরই রাজনৈতিক বাস্তবতায় তাদের অবস্থান নির্ধারিত হবে।

এদিকে গোপন সভা, সীমিত কর্মসূচি এবং সাংগঠনিক পুনর্গঠনের মাধ্যমে মাঠে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগপন্থি বিভিন্ন গ্রুপ এমনও দাবি করা হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কীভাবে এগোয়, তার ওপরই নির্ভর করবে আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান।

#বিএনপি #বাংলাদেশরাজনীতি #আওয়ামীলীগ

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

রাজনীতিতে ফিরতে মরিয়া আওয়ামী লীগ, মাঠে উত্তাপ বাড়ছে

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

আইনগত নিষেধাজ্ঞা বহাল থাকা সত্ত্বেও নানা উদ্যোগের মাধ্যমে রাজনীতির মাঠে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলটির স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমে দ্রুত ফেরা এখনো চ্যালেঞ্জিং হলেও নেতাকর্মীরা ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে সক্রিয় হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সূত্র অনুযায়ী, সাংস্কৃতিক অঙ্গন, আইনজীবী ও সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী মহলে দলটির সমর্থকেরা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সক্রিয় ভূমিকা রাখছেন। একই সঙ্গে অঙ্গসংগঠনগুলো পুনর্গঠন ও সাংগঠনিক কার্যক্রম গুছিয়ে আনার চেষ্টা চলছে।

অন্যদিকে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, আওয়ামী লীগকে আগে অতীত কর্মকাণ্ডের জবাবদিহির মুখোমুখি হতে হবে, তারপরই রাজনৈতিক বাস্তবতায় তাদের অবস্থান নির্ধারিত হবে।

এদিকে গোপন সভা, সীমিত কর্মসূচি এবং সাংগঠনিক পুনর্গঠনের মাধ্যমে মাঠে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগপন্থি বিভিন্ন গ্রুপ এমনও দাবি করা হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কীভাবে এগোয়, তার ওপরই নির্ভর করবে আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত