নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় চাড়ালকাটা নদী থেকে তালেবুর রহমান (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে উপজেলার নিতাই ইউনিয়নের চাড়ালকাটা নদীর সাইফোন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত তালেবুর রহমান ওই ইউনিয়নের পশ্চিম কাছারীপাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে।
স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে তালেবুর রহমান বাড়ি থেকে বের হন। রাতে তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
পরে বৃহস্পতিবার সকালে স্থানীয়রা নদীর পানিতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে কিশোরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুল কুদ্দুস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে। নিহত ব্যক্তি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলেও জানা গেছে।
তিনি আরও জানান, মরদেহের পরনে গামছা ছিল। উদ্ধার করা লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬