মঙ্গলবার, ০২ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

কোতয়ালী থানার বিশেষ অভিযানে চাঞ্চল্য

রাঙ্গামাটিতে বড় অভিযান: শীর্ষ সন্ত্রাসী দিপুসহ ৪ জন গ্রেফতার

ছবি: চেকপোস্ট

রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে কুখ্যাত মাদক সম্রাট ও শীর্ষ সন্ত্রাসী কাজী আশরাফুল আজম প্রকাশ দিপুসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ও চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে ২০২৬) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, অভিযানে রাঙ্গামাটি পৌরসভার তবলছড়ি, অফিসার্স কলোনি বিএম স্কুল এলাকা, মানিকছড়ি পুলিশ চেকপোস্টসহ বিভিন্ন স্থানে একযোগে তল্লাশি চালানো হয়।

গ্রেফতারদের মধ্যে অন্যতম কাজী আশরাফুল আজম প্রকাশ দিপু (৪০), যিনি তবলছড়ি ওয়াপদা কলোনীর বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তিনি কুখ্যাত মাদক সম্রাট, শীর্ষ সন্ত্রাসী এবং একাধিক মামলার (১২টি) পলাতক আসামি।

অভিযানে আরও গ্রেফতার করা হয় ইউসুফ হাসান রতন (৩৪), যিনি মাদক বিক্রয়ে সহায়তাকারী হিসেবে সক্রিয় ছিলেন। তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এছাড়া দয়াল মনি চাকমা (৪২) নামে আরেকজনকে চোলাই মদসহ আটক করা হয়। অপরদিকে, সিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোহাম্মদ ইসমাইল (৩২)-কেও গ্রেফতার করা হয়েছে, যিনি যৌতুক নিরোধ আইনের মামলায় পলাতক ছিলেন।

পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে নিয়মিত অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।

বাংলাদেশ পুলিশের  নির্দেশনায় এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

#মাদকবিরোধীঅভিযান #বাংলাদেশপুলিশ #রাঙ্গামাটি

চেকপোস্ট

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

রাঙ্গামাটিতে বড় অভিযান: শীর্ষ সন্ত্রাসী দিপুসহ ৪ জন গ্রেফতার

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে কুখ্যাত মাদক সম্রাট ও শীর্ষ সন্ত্রাসী কাজী আশরাফুল আজম প্রকাশ দিপুসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ও চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে ২০২৬) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, অভিযানে রাঙ্গামাটি পৌরসভার তবলছড়ি, অফিসার্স কলোনি বিএম স্কুল এলাকা, মানিকছড়ি পুলিশ চেকপোস্টসহ বিভিন্ন স্থানে একযোগে তল্লাশি চালানো হয়।

গ্রেফতারদের মধ্যে অন্যতম কাজী আশরাফুল আজম প্রকাশ দিপু (৪০), যিনি তবলছড়ি ওয়াপদা কলোনীর বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তিনি কুখ্যাত মাদক সম্রাট, শীর্ষ সন্ত্রাসী এবং একাধিক মামলার (১২টি) পলাতক আসামি।

অভিযানে আরও গ্রেফতার করা হয় ইউসুফ হাসান রতন (৩৪), যিনি মাদক বিক্রয়ে সহায়তাকারী হিসেবে সক্রিয় ছিলেন। তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এছাড়া দয়াল মনি চাকমা (৪২) নামে আরেকজনকে চোলাই মদসহ আটক করা হয়। অপরদিকে, সিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোহাম্মদ ইসমাইল (৩২)-কেও গ্রেফতার করা হয়েছে, যিনি যৌতুক নিরোধ আইনের মামলায় পলাতক ছিলেন।

পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে নিয়মিত অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।

বাংলাদেশ পুলিশের  নির্দেশনায় এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত