মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

লিখিত অভিযোগ থানায়, তদন্তে পুলিশ

রাঙামাটিতে ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ

ছবি: সংগৃহীত

রাঙামাটিতে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভদের কাছে মাসিক ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী প্রান্তর চাকমা, যিনি রাঙামাটি জেলা ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের সভাপতি, এ বিষয়ে কোতয়ালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, গত ২৫ এপ্রিল রাতে সংগঠনের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে ফোন করে পরদিন শহরের একটি রেস্টুরেন্টে দেখা করতে বলা হয়। পরদিন সকালে নির্ধারিত স্থানে গেলে কয়েকজন ব্যক্তি তাদের কাছে মাসিক ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযুক্তদের মধ্যে হারুনুর রশিদ, বিপ্লব বড়ুয়া, রতন বাবু, শিব শংকর আইচ ও প্রদীপ কুমার শীলের নাম উল্লেখ করা হয়েছে। তারা স্থানীয় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত বলে জানা গেছে।

অভিযোগ অনুযায়ী, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা হুমকি দিয়ে বলেন, রাঙামাটিতে ব্যবসা বা চাকরি করতে হলে নিয়মিত টাকা পরিশোধ করতে হবে, অন্যথায় ব্যবসা পরিচালনা করতে দেওয়া হবে না। এমনকি চার দিনের আল্টিমেটামও দেওয়া হয়।

ভুক্তভোগী আরও জানান, বিষয়টি সংশ্লিষ্ট সংগঠনকে অবহিত করলে ফোনালাপে অভিযুক্তদের একজন চাঁদা দাবির বিষয়টি স্বীকার করেন, যা প্রমাণ হিসেবে সংরক্ষণ করা হয়েছে।

এ ঘটনায় প্রান্তর চাকমা ও তার সংগঠনের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কোতয়ালী থানা জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চেকপোস্ট

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

রাঙামাটিতে ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

রাঙামাটিতে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভদের কাছে মাসিক ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী প্রান্তর চাকমা, যিনি রাঙামাটি জেলা ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের সভাপতি, এ বিষয়ে কোতয়ালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, গত ২৫ এপ্রিল রাতে সংগঠনের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে ফোন করে পরদিন শহরের একটি রেস্টুরেন্টে দেখা করতে বলা হয়। পরদিন সকালে নির্ধারিত স্থানে গেলে কয়েকজন ব্যক্তি তাদের কাছে মাসিক ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযুক্তদের মধ্যে হারুনুর রশিদ, বিপ্লব বড়ুয়া, রতন বাবু, শিব শংকর আইচ ও প্রদীপ কুমার শীলের নাম উল্লেখ করা হয়েছে। তারা স্থানীয় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত বলে জানা গেছে।

অভিযোগ অনুযায়ী, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা হুমকি দিয়ে বলেন, রাঙামাটিতে ব্যবসা বা চাকরি করতে হলে নিয়মিত টাকা পরিশোধ করতে হবে, অন্যথায় ব্যবসা পরিচালনা করতে দেওয়া হবে না। এমনকি চার দিনের আল্টিমেটামও দেওয়া হয়।

ভুক্তভোগী আরও জানান, বিষয়টি সংশ্লিষ্ট সংগঠনকে অবহিত করলে ফোনালাপে অভিযুক্তদের একজন চাঁদা দাবির বিষয়টি স্বীকার করেন, যা প্রমাণ হিসেবে সংরক্ষণ করা হয়েছে।

এ ঘটনায় প্রান্তর চাকমা ও তার সংগঠনের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কোতয়ালী থানা জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত