রোববার, ৩০ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

অনিয়মে তাৎক্ষণিক জরিমানা

রহনপুর মেডিকেল মোড়ে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা হোটেল-ফার্মেসিতে

ছবি: চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর মেডিকেল মোড় এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝটিকা অভিযান পরিচালিত হয়েছে। রোববার (৩০ আগস্ট ২০২৬) পরিচালিত এ অভিযানে অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে কয়েকটি খাবার হোটেল ও ওষুধের দোকানকে নগদ অর্থ জরিমানা করা হয়।

অভিযানকালে বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে পণ্যের গুণগত মান, সঠিক মূল্য তালিকা প্রদর্শন এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ ও খাদ্যসামগ্রীর মজুদ পরীক্ষা করা হয়।

এ সময় একাধিক প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের মতো অনিয়ম ধরা পড়ে। এসব অনিয়মের পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে তাৎক্ষণিক আর্থিক জরিমানা করা হয়।

অভিযান শেষে অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি, দোকানে হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ বা নিম্নমানের পণ্য বিক্রি থেকে বিরত থাকা এবং ভোক্তাদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা না করার বিষয়ে কঠোরভাবে আইন মেনে চলতে হবে।

রহনপুর মেডিকেল মোড়ের মতো গুরুত্বপূর্ণ এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।

তাদের দাবি, অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমানো, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি অভিযান অব্যাহত রাখা প্রয়োজন।

#চাঁপাইনবাবগঞ্জ #ভোক্তা_অধিকার #রহনপুর

চেকপোস্ট

রোববার, ৩০ আগস্ট ২০২৬

রহনপুর মেডিকেল মোড়ে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা হোটেল-ফার্মেসিতে

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর মেডিকেল মোড় এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝটিকা অভিযান পরিচালিত হয়েছে। রোববার (৩০ আগস্ট ২০২৬) পরিচালিত এ অভিযানে অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে কয়েকটি খাবার হোটেল ও ওষুধের দোকানকে নগদ অর্থ জরিমানা করা হয়।

অভিযানকালে বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে পণ্যের গুণগত মান, সঠিক মূল্য তালিকা প্রদর্শন এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ ও খাদ্যসামগ্রীর মজুদ পরীক্ষা করা হয়।

এ সময় একাধিক প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের মতো অনিয়ম ধরা পড়ে। এসব অনিয়মের পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে তাৎক্ষণিক আর্থিক জরিমানা করা হয়।

অভিযান শেষে অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি, দোকানে হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ বা নিম্নমানের পণ্য বিক্রি থেকে বিরত থাকা এবং ভোক্তাদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা না করার বিষয়ে কঠোরভাবে আইন মেনে চলতে হবে।

রহনপুর মেডিকেল মোড়ের মতো গুরুত্বপূর্ণ এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।

তাদের দাবি, অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমানো, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি অভিযান অব্যাহত রাখা প্রয়োজন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত