ঝালকাঠির নলছিটি উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে পৌর শহরের মেডিকেল রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে।
রোববার সকাল ১০টায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। সামাজিক দায়বদ্ধতা ও পরিচ্ছন্ন-সুন্দর শহর গড়ার লক্ষ্যেই দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা ঝাড়ু ও ঝুড়ি হাতে মেডিকেল রোড থেকে শুরু করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের অংশ ও আশপাশের এলাকা পরিষ্কার করেন। একই সঙ্গে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার জন্য পথচারী, হাসপাতালের সেবাগ্রহীতা ও স্থানীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তারা।
অভিযান শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সাকমো) শংকর কুমার দাস। তিনি যত্রতত্র ময়লা ফেলা ও পরিবেশ দূষণের স্বাস্থ্যঝুঁকি তুলে ধরে ছাত্রদলের এ সামাজিক ও সচেতনতামূলক উদ্যোগের প্রশংসা করেন।
সমাবেশে আরও বক্তব্য দেন পৌর ছাত্রনেতা মো. রুবেল।
বক্তারা বলেন, শুধু রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ না থেকে সাধারণ মানুষের কল্যাণে এবং পরিচ্ছন্ন ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে ছাত্রদলের এ ধরনের সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিশেষ করে হাসপাতাল চত্বর ও মেডিকেল রোডের মতো জনগুরুত্বপূর্ণ এলাকা পরিষ্কারের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।
পরিচ্ছন্নতা অভিযানে নলছিটি উপজেলা ও পৌর ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আসা বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

রোববার, ৩০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬