বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

খেলা

স্বীকারোক্তি ব্রাজিল তারকার

রবিনহো জুনিয়রকে চড় মারার ঘটনায় ক্ষমা চাইলেন নেইমার

ছবি: সংগৃহীত

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র তরুণ সতীর্থ রবিনহো জুনিয়রের সঙ্গে অনুশীলনের সময় ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। ঘটনাটি ঘটেছে ক্লাব সান্তোস-এর অনুশীলনে।

ঘটনার সময় রবিনহো জুনিয়র ড্রিবল করে নেইমারকে কাটিয়ে গেলে ক্ষিপ্ত হয়ে ওঠেন নেইমার। অভিযোগ অনুযায়ী, তিনি ১৮ বছর বয়সী ওই খেলোয়াড়কে চড় মারেন এবং ধাক্কা দেন। পরে সতীর্থরা দুজনকে আলাদা করেন। বিষয়টি নিয়ে ক্লাবের পক্ষ থেকে তদন্তও শুরু হয়েছে।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নেইমার বলেন, “আমি আগেই রবিনহো ও তার পরিবারের কাছে ক্ষমা চেয়েছি। আমার প্রতিক্রিয়া অতিরিক্ত ছিল, এটা ভিন্নভাবে সামলানো যেত। আমি ভুল করেছি।”

তিনি আরও জানান, দলের সবার সামনেই তিনি রবিনহোর কাছে ক্ষমা চান এবং বিষয়টি সেখানেই মিটমাট হয়েছে বলে তারা ভেবেছিলেন। তবে বিষয়টি অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হচ্ছে বলেও মন্তব্য করেন এই ব্রাজিল তারকা।

অন্যদিকে রবিনহো জুনিয়রও জানিয়েছেন, ঘটনাটি সত্য হলেও নেইমার দ্রুতই ক্ষমা চেয়েছেন এবং তিনি তা গ্রহণ করেছেন। তিনি বলেন, নেইমার তার ছোটবেলার আইডল, তাই ঘটনাটি তাকে কষ্ট দিয়েছে, তবে বিষয়টি এখন শেষ।

ঘটনার পরের ম্যাচে গোল করার পর নেইমার সতীর্থ রবিনহো জুনিয়নকে জড়িয়ে ধরে উদযাপন করেন, যা সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিত দেয়।

ক্লাব কোচ কুকাওও পুরো ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন।

#ফুটবল #নেইমার #সান্তোস

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

রবিনহো জুনিয়রকে চড় মারার ঘটনায় ক্ষমা চাইলেন নেইমার

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র তরুণ সতীর্থ রবিনহো জুনিয়রের সঙ্গে অনুশীলনের সময় ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। ঘটনাটি ঘটেছে ক্লাব সান্তোস-এর অনুশীলনে।

ঘটনার সময় রবিনহো জুনিয়র ড্রিবল করে নেইমারকে কাটিয়ে গেলে ক্ষিপ্ত হয়ে ওঠেন নেইমার। অভিযোগ অনুযায়ী, তিনি ১৮ বছর বয়সী ওই খেলোয়াড়কে চড় মারেন এবং ধাক্কা দেন। পরে সতীর্থরা দুজনকে আলাদা করেন। বিষয়টি নিয়ে ক্লাবের পক্ষ থেকে তদন্তও শুরু হয়েছে।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নেইমার বলেন, “আমি আগেই রবিনহো ও তার পরিবারের কাছে ক্ষমা চেয়েছি। আমার প্রতিক্রিয়া অতিরিক্ত ছিল, এটা ভিন্নভাবে সামলানো যেত। আমি ভুল করেছি।”

তিনি আরও জানান, দলের সবার সামনেই তিনি রবিনহোর কাছে ক্ষমা চান এবং বিষয়টি সেখানেই মিটমাট হয়েছে বলে তারা ভেবেছিলেন। তবে বিষয়টি অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হচ্ছে বলেও মন্তব্য করেন এই ব্রাজিল তারকা।

অন্যদিকে রবিনহো জুনিয়রও জানিয়েছেন, ঘটনাটি সত্য হলেও নেইমার দ্রুতই ক্ষমা চেয়েছেন এবং তিনি তা গ্রহণ করেছেন। তিনি বলেন, নেইমার তার ছোটবেলার আইডল, তাই ঘটনাটি তাকে কষ্ট দিয়েছে, তবে বিষয়টি এখন শেষ।

ঘটনার পরের ম্যাচে গোল করার পর নেইমার সতীর্থ রবিনহো জুনিয়নকে জড়িয়ে ধরে উদযাপন করেন, যা সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিত দেয়।

ক্লাব কোচ কুকাওও পুরো ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত