সোমবার, ১১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান

যুদ্ধবিরতি প্রস্তাব ঘিরে ট্রাম্পকে তেহরানের পাল্টা জবাব

ছবি: সংগৃহীত, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুদ্ধবিরতি প্রস্তাবকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন করে তীব্র হয়েছে। ইরান এবার সরাসরি কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, ট্রাম্প-কে খুশি করার জন্য কোনো প্রস্তাব লেখা হয় না।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সী-এর বরাতে সংশ্লিষ্ট সূত্র জানায়, ওয়াশিংটনের আগের প্রস্তাবটি তেহরান প্রত্যাখ্যান করেছে, কারণ সেটিকে তারা ‘অতিরিক্ত দাবির কাছে আত্মসমর্পণ করাতে চাপ প্রয়োগের চেষ্টা’ হিসেবে দেখছে।

সূত্রটির ভাষ্য, ট্রাম্পকে খুশি করতে ইরানে কেউ কোনো পরিকল্পনা লেখে না। আলোচক দল কেবল ইরানি জনগণের অধিকার রক্ষার বিষয়টি বিবেচনায় রাখে। এতে ট্রাম্প অসন্তুষ্ট হলে সেটাই বরং ভালো।

এছাড়া ওই সূত্র দাবি করেছে, ট্রাম্প বাস্তবতা মেনে নিতে ব্যর্থ হচ্ছেন এবং সে কারণেই তিনি বারবার ইরানের কাছে কূটনৈতিকভাবে পরাজিত হচ্ছেন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও কঠোর অবস্থান দেখা গেছে। ইরানের জবাব প্রত্যাখ্যান করে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুট সোসাইল-এ লিখেছেন, ইরানের তথাকথিত প্রতিনিধিদের পাঠানো জবাবটি আমি পড়েছি। এটি আমার পছন্দ হয়নি-পুরোপুরি অগ্রহণযোগ্য।

এর আগে মধ্যস্থতাকারী হিসেবে পাঁকিস্তান-এর মাধ্যমে নিজেদের অবস্থান জানায় তেহরান। তবে উভয় পক্ষের এই পাল্টাপাল্টি অবস্থানের কারণে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। 

তথ্যসূত্র: আল জাজিরা

#ইরান_যুক্তরাষ্ট্র #ট্রাম্প_প্রশাসন #বিশ্বরাজনীতি

চেকপোস্ট

সোমবার, ১১ মে ২০২৬

যুদ্ধবিরতি প্রস্তাব ঘিরে ট্রাম্পকে তেহরানের পাল্টা জবাব

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

যুদ্ধবিরতি প্রস্তাবকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন করে তীব্র হয়েছে। ইরান এবার সরাসরি কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, ট্রাম্প-কে খুশি করার জন্য কোনো প্রস্তাব লেখা হয় না।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সী-এর বরাতে সংশ্লিষ্ট সূত্র জানায়, ওয়াশিংটনের আগের প্রস্তাবটি তেহরান প্রত্যাখ্যান করেছে, কারণ সেটিকে তারা ‘অতিরিক্ত দাবির কাছে আত্মসমর্পণ করাতে চাপ প্রয়োগের চেষ্টা’ হিসেবে দেখছে।

সূত্রটির ভাষ্য, ট্রাম্পকে খুশি করতে ইরানে কেউ কোনো পরিকল্পনা লেখে না। আলোচক দল কেবল ইরানি জনগণের অধিকার রক্ষার বিষয়টি বিবেচনায় রাখে। এতে ট্রাম্প অসন্তুষ্ট হলে সেটাই বরং ভালো।

এছাড়া ওই সূত্র দাবি করেছে, ট্রাম্প বাস্তবতা মেনে নিতে ব্যর্থ হচ্ছেন এবং সে কারণেই তিনি বারবার ইরানের কাছে কূটনৈতিকভাবে পরাজিত হচ্ছেন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও কঠোর অবস্থান দেখা গেছে। ইরানের জবাব প্রত্যাখ্যান করে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুট সোসাইল-এ লিখেছেন, ইরানের তথাকথিত প্রতিনিধিদের পাঠানো জবাবটি আমি পড়েছি। এটি আমার পছন্দ হয়নি-পুরোপুরি অগ্রহণযোগ্য।

এর আগে মধ্যস্থতাকারী হিসেবে পাঁকিস্তান-এর মাধ্যমে নিজেদের অবস্থান জানায় তেহরান। তবে উভয় পক্ষের এই পাল্টাপাল্টি অবস্থানের কারণে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। 

তথ্যসূত্র: আল জাজিরা

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত