যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা-তে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে। সোমবার সকাল ৮টা ৪৭ মিনিটে তার মরদেহবাহী উড়োজাহাজটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করে বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে।
ওয়াশিংটন-এ অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার (স্থানীয় সময়) রাত ৮টা ৫০ মিনিটে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি উড়োজাহাজে লিমনের মরদেহ দেশে পাঠানো হয়।
এর আগে বৃহস্পতিবার টাম্পা বে এলাকায় একটি ইসলামি সোসাইটিতে লিমনের জানাজা অনুষ্ঠিত হয়। এতে University of South Florida-এর শিক্ষার্থীসহ স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অংশ নেন।
জামিল আহমেদ লিমন ওই বিশ্ববিদ্যালয়ে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। গত ১৬ এপ্রিল তিনি নিখোঁজ হন। একই সময়ে নিখোঁজ হন নাহিদা সুলতানা বৃষ্টি (২৭)। তাদের এক বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করেন।
এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে লিমনের রুমমেট, মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহ-কে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
আদালতের নথি অনুযায়ী, লিমনের মরদেহে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় হিশামের বিরুদ্ধে সর্বোচ্চ মাত্রার (ফার্স্ট ডিগ্রি) হত্যার দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে তার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধারের কথাও উল্লেখ করা হয়েছে।
লিমনের মরদেহ উদ্ধারের দুই দিন পর, গত ২৬ এপ্রিল একটি ম্যানগ্রোভ এলাকায় মাছশিকারিরা কায়াক চালানোর সময় কালো রঙের পলিথিনে মোড়ানো মরদেহের খণ্ডিত অংশ দেখতে পান। হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ-সংলগ্ন ওই এলাকায় পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করে। পরে ৩০ এপ্রিল এক সংবাদ সম্মেলনে হিসলবরো কাউন্টি শেরিফ নিশ্চিত করেন, উদ্ধার হওয়া খণ্ডিত অংশগুলো নিখোঁজ নাহিদা সুলতানা বৃষ্টির।

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬