বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, যারা জামায়াত-শিবিরকে ‘গুপ্ত’ বলে আখ্যা দেয়, বাস্তবে তারাই দীর্ঘ ১৭ বছর বিদেশে আত্মগোপনে ছিল।
শুক্রবার দুপুরে ঝিনাইদহ শহরের জোহান ড্রিম ভ্যালী পার্কের মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত ওয়ার্ড সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি অভিযোগ করে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর নেতাকর্মীদের দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলার মতো পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। পাশাপাশি সরকার আবারও কর্তৃত্ববাদী শাসনের পথে হাঁটছে বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের মানুষ বারবার রক্ত দিয়েছে, কিন্তু আবারও ফ্যাসিবাদী শাসনব্যবস্থার দিকে দেশকে নিয়ে যাওয়া হচ্ছে বলে আশঙ্কা তৈরি হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণ এমন পরিস্থিতি মেনে নেবে না।
নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-ঘনিষ্ঠ ব্যক্তিরা যুক্ত ছিলেন, যারা পরবর্তীতে মন্ত্রী হয়েছেন বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, ঝিনাইদহ শহীদদের রক্তে ভেজা একটি জনপদ এবং দীর্ঘদিনের শাসনব্যবস্থার কারণে এখানকার মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারেনি। জনগণের আত্মত্যাগের বিনিময়ে সেই পরিস্থিতির পরিবর্তন এলেও আবারও একই ধরনের শাসন ফিরে আসার আশঙ্কা দেখা দিচ্ছে।
প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, বিএনপি সরকারকে ফ্যাসিবাদের ভূতে ধরেছে-এ কারণে সরকার সঠিকভাবে এগোতে পারছে না।
এ সময় তিনি সংবিধান সংস্কার, জুলাই জাতীয় সনদ ও গণভোট ইস্যুতেও বক্তব্য দেন এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের বিষয়টি উল্লেখ করেন।

রোববার, ২৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬