মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানা (মিরপুর জাতীয় চিড়িয়াখানা) আকস্মিক পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি চিড়িয়াখানার সার্বিক পরিবেশ, পশুপাখির পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা, খাদ্য সরবরাহের মান এবং দর্শনার্থীদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তিনি বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
এ সময় তিনি চিড়িয়াখানায় থাকা বিশেষ আকর্ষণীয় “ডোনাল্ড ট্রাম্প” নামের মহিষের খোঁজখবর নেন। ঈদকে কেন্দ্র করে আলোচনায় আসা ওই মহিষটি নিয়ে দর্শনার্থীদের আগ্রহের কথাও উঠে আসে।
প্রতিমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দেন, চিড়িয়াখানার সব পশুপাখির যথাযথ পরিচর্যা ও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। এ কাজে অতিরিক্ত দুইজন কর্মী নিয়োগের নির্দেশনাও দেওয়া হয় বলে জানা গেছে।
তিনি আরও বলেন, চিড়িয়াখানার কোনো পশুপাখির যেন কোনো ধরনের সমস্যা না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬