বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

আগুনে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মানিকগঞ্জে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, চার দোকান পুড়ে ছাই

ছবি : চেকপোস্ট

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৪ জুন) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাসস্ট্যান্ড এলাকার একটি মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন পাশের একটি মুদি দোকান, একটি মোবাইল রিচার্জের দোকান এবং একটি কনফেকশনারি দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে দোকানগুলোর মালামাল, আসবাবপত্র ও বিভিন্ন পণ্যসামগ্রী পুড়ে যায়।

খবর পেয়ে সিংগাইর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

স্থানীয়রা জানান, গভীর রাতে দোকানগুলো বন্ধ থাকায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে আগুনে ব্যবসায়ীদের বিপুল পরিমাণ মালামাল পুড়ে যাওয়ায় তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

সিংগাইর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মহিবুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। স্থানীয়দের সহযোগিতায় প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এবং অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানা যাবে।

#অগ্নিকাণ্ড #মানিকগঞ্জ #সিংগাইর_ফায়ার_সার্ভিস

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মানিকগঞ্জে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, চার দোকান পুড়ে ছাই

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৪ জুন) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাসস্ট্যান্ড এলাকার একটি মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন পাশের একটি মুদি দোকান, একটি মোবাইল রিচার্জের দোকান এবং একটি কনফেকশনারি দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে দোকানগুলোর মালামাল, আসবাবপত্র ও বিভিন্ন পণ্যসামগ্রী পুড়ে যায়।

খবর পেয়ে সিংগাইর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

স্থানীয়রা জানান, গভীর রাতে দোকানগুলো বন্ধ থাকায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে আগুনে ব্যবসায়ীদের বিপুল পরিমাণ মালামাল পুড়ে যাওয়ায় তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

সিংগাইর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মহিবুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। স্থানীয়দের সহযোগিতায় প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এবং অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানা যাবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত