বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

গাঁজা ও মাদক বিক্রির সরঞ্জাম জব্দ

বেড়ায় মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড, জরিমানা ১ লাখ টাকা

ছবি : চেকপোস্ট

পাবনার বেড়া উপজেলায় মাদক নির্মূলে পরিচালিত বিশেষ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী ও সেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) ভোর থেকে দুপুর আড়াইটা পর্যন্ত উপজেলার কৈটোলা ও মৈত্রবাঁধা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান। বেড়া মডেল থানার পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

আদালত সূত্রে জানা যায়, কৈটোলা এলাকায় মাদক সেবন করে জনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে আবদুল কাদেরকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

একই এলাকায় ভ্যানের মাধ্যমে মাদক বিক্রির অভিযোগে শামীম হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এদিকে দুপুরে মৈত্রবাঁধা এলাকার একটি বাঁশবাগান থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. স্বপন সরদার ওরফে ‘গাঁজা স্বপন’-কে আটক করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে গাঁজা, মাদক বিক্রির কাজে ব্যবহৃত তিনটি ওয়েট মেশিন এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

আদালতে অপরাধ স্বীকার করায় স্বপন সরদারকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা অনাদায়ে তাকে আরও ৩ মাসের অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালত নির্দেশ দেন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান বলেন, জনস্বার্থে এবং এলাকাকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর থাকবে বলেও তিনি জানান।

#মাদকবিরোধী_অভিযান #বেড়া #পাবনা

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বেড়ায় মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড, জরিমানা ১ লাখ টাকা

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

পাবনার বেড়া উপজেলায় মাদক নির্মূলে পরিচালিত বিশেষ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী ও সেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) ভোর থেকে দুপুর আড়াইটা পর্যন্ত উপজেলার কৈটোলা ও মৈত্রবাঁধা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান। বেড়া মডেল থানার পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

আদালত সূত্রে জানা যায়, কৈটোলা এলাকায় মাদক সেবন করে জনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে আবদুল কাদেরকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

একই এলাকায় ভ্যানের মাধ্যমে মাদক বিক্রির অভিযোগে শামীম হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এদিকে দুপুরে মৈত্রবাঁধা এলাকার একটি বাঁশবাগান থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. স্বপন সরদার ওরফে ‘গাঁজা স্বপন’-কে আটক করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে গাঁজা, মাদক বিক্রির কাজে ব্যবহৃত তিনটি ওয়েট মেশিন এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

আদালতে অপরাধ স্বীকার করায় স্বপন সরদারকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা অনাদায়ে তাকে আরও ৩ মাসের অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালত নির্দেশ দেন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান বলেন, জনস্বার্থে এবং এলাকাকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর থাকবে বলেও তিনি জানান।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত