বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

স্বাস্থ্যমন্ত্রীর সংবাদ সম্মেলনে তথ্য প্রকাশ

আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

ছবি : সংগৃহীত

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে গুরুতর অবহেলা ছিল বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, তদন্ত প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন ভবনটি হাসপাতাল পরিচালনার জন্য উপযুক্ত নয়। হাসপাতালটির অনুমোদন থাকলেও পরবর্তীতে ভবনের বিভিন্ন কাঠামোগত পরিবর্তনের বিষয়ে রাজউক পৃথক প্রতিবেদন দিয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

লিখিত বক্তব্যে মন্ত্রী বলেন, তদন্ত কমিটির তথ্য অনুযায়ী গত ২৭ মে ভোর ৫টা থেকে সকাল ৯টার মধ্যে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের আকস্মিক মৃত্যু ঘটে। ওই সময়ে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও নার্সের অনুপস্থিতি এবং হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার বিষয়টি তদন্তে প্রমাণিত হয়েছে।

তিনি বলেন, ঘটনার প্রকৃত কারণ নির্ণয় এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

#স্বাস্থ্যমন্ত্রী #নবজাতকের_মৃত্যু #আদ্দ্বীন_হাসপাতাল

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে গুরুতর অবহেলা ছিল বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, তদন্ত প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন ভবনটি হাসপাতাল পরিচালনার জন্য উপযুক্ত নয়। হাসপাতালটির অনুমোদন থাকলেও পরবর্তীতে ভবনের বিভিন্ন কাঠামোগত পরিবর্তনের বিষয়ে রাজউক পৃথক প্রতিবেদন দিয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

লিখিত বক্তব্যে মন্ত্রী বলেন, তদন্ত কমিটির তথ্য অনুযায়ী গত ২৭ মে ভোর ৫টা থেকে সকাল ৯টার মধ্যে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের আকস্মিক মৃত্যু ঘটে। ওই সময়ে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও নার্সের অনুপস্থিতি এবং হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার বিষয়টি তদন্তে প্রমাণিত হয়েছে।

তিনি বলেন, ঘটনার প্রকৃত কারণ নির্ণয় এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত