বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ

মানিকগঞ্জে ট্রাকচাপায় এনজিওকর্মী নিহত, চালক আটক

ছবি: চেকপোস্ট

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মিজানুর রহমান (৩২) নামে এক এনজিওকর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার বলড়া ইউনিয়নের হরিরামপুর-বেতিলা আঞ্চলিক সড়কের পিপুলিয়া এলাকায় সততা ব্রিকস (স্বাধীন ব্রিকস) ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান জেলার শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের টেপরা গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা গণকল্যাণ ট্রাস্টের দোহার শাখায় ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কর্মস্থল ঢাকা জেলার দোহার-নবাবগঞ্জ এলাকা থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মিজানুর রহমান। পিপুলিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ঢাকা মেট্রো-ট-২২-৩৮১৬ নম্বরের একটি ট্রাক তার মোটরসাইকেল (ঢাকা মেট্রো-হ-৫৯-৬১২৭)কে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করে এবং চালক ফারুক প্রামানিক (৩৩)কে পুলিশের কাছে সোপর্দ করেন। আটক চালক কুষ্টিয়া জেলার জয়নগর এলাকার জয়নুল প্রামানিকের ছেলে।

খবর পেয়ে হরিরামপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

#সড়কদুর্ঘটনা #মানিকগঞ্জসংবাদ #হরিরামপুর

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

মানিকগঞ্জে ট্রাকচাপায় এনজিওকর্মী নিহত, চালক আটক

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মিজানুর রহমান (৩২) নামে এক এনজিওকর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার বলড়া ইউনিয়নের হরিরামপুর-বেতিলা আঞ্চলিক সড়কের পিপুলিয়া এলাকায় সততা ব্রিকস (স্বাধীন ব্রিকস) ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান জেলার শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের টেপরা গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা গণকল্যাণ ট্রাস্টের দোহার শাখায় ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কর্মস্থল ঢাকা জেলার দোহার-নবাবগঞ্জ এলাকা থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মিজানুর রহমান। পিপুলিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ঢাকা মেট্রো-ট-২২-৩৮১৬ নম্বরের একটি ট্রাক তার মোটরসাইকেল (ঢাকা মেট্রো-হ-৫৯-৬১২৭)কে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করে এবং চালক ফারুক প্রামানিক (৩৩)কে পুলিশের কাছে সোপর্দ করেন। আটক চালক কুষ্টিয়া জেলার জয়নগর এলাকার জয়নুল প্রামানিকের ছেলে।

খবর পেয়ে হরিরামপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত