বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ই-নামজারি থেকে খতিয়ান এক ছাদের নিচে মিললো সব সেবা

ভোগান্তিমুক্ত ভূমি সেবা দিতে বেড়ায় মেলা শেষ, প্রশংসা প্রশাসনের

ছবি : চেকপোস্ট

বেড়া উপজেলাে তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা-২০২৬’ উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) উপজেলা অডিটোরিয়ামে জাঁকজমকপূর্ণ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। উপজেলা ভূমি অফিসের উদ্যোগে আয়োজিত এ মেলার মূল লক্ষ্য ছিল ডিজিটাল ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং ভূমি বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুনাল্ট চাকমা। তিনি বলেন, মেলার মাধ্যমে সাধারণ মানুষ সহজে ও হয়রানি ছাড়াই বিভিন্ন সেবা গ্রহণ করতে পেরেছেন, যা প্রশংসনীয় উদ্যোগ।

মেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নুরেন মায়িশা খান। তিনি জানান, জনগণকে দ্রুত ও ভোগান্তিহীন ভূমি সেবা দেওয়াই মূল লক্ষ্য। মেলায় ই-নামজারি, খতিয়ান বা পর্চা প্রদান, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন ডিজিটাল সেবা এক ছাদের নিচে প্রদান করা হয়।

অনুষ্ঠানের শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক ও বিপুল সংখ্যক সেবাগ্রহীতা উপস্থিত ছিলেন।

মেলা শেষে অংশগ্রহণকারীরা সহজ ও হয়রানিমুক্ত সেবা পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

#বেড়া #ডিজিটাল_বাংলাদেশ #ভূমিসেবা

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

ভোগান্তিমুক্ত ভূমি সেবা দিতে বেড়ায় মেলা শেষ, প্রশংসা প্রশাসনের

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

বেড়া উপজেলাে তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা-২০২৬’ উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) উপজেলা অডিটোরিয়ামে জাঁকজমকপূর্ণ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। উপজেলা ভূমি অফিসের উদ্যোগে আয়োজিত এ মেলার মূল লক্ষ্য ছিল ডিজিটাল ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং ভূমি বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুনাল্ট চাকমা। তিনি বলেন, মেলার মাধ্যমে সাধারণ মানুষ সহজে ও হয়রানি ছাড়াই বিভিন্ন সেবা গ্রহণ করতে পেরেছেন, যা প্রশংসনীয় উদ্যোগ।

মেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নুরেন মায়িশা খান। তিনি জানান, জনগণকে দ্রুত ও ভোগান্তিহীন ভূমি সেবা দেওয়াই মূল লক্ষ্য। মেলায় ই-নামজারি, খতিয়ান বা পর্চা প্রদান, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন ডিজিটাল সেবা এক ছাদের নিচে প্রদান করা হয়।

অনুষ্ঠানের শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক ও বিপুল সংখ্যক সেবাগ্রহীতা উপস্থিত ছিলেন।

মেলা শেষে অংশগ্রহণকারীরা সহজ ও হয়রানিমুক্ত সেবা পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত