বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

আইসক্রিম ফ্যাক্টরিতে

ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা

ছবি : চেকপোস্ট

সাতক্ষীরায় নকল আইসক্রিম উৎপাদন ও লেবেলবিহীন পণ্য বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ২৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২২ জুলাই) সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

অভিযানে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারের আসাদ স্টোর-এ লেবেলবিহীন খাদ্যপণ্য ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের অভিযোগ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় প্রতিষ্ঠানটিকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, কলারোয়া উপজেলার হেলাতলা এলাকার ভাই ভাই আইসক্রিম মিল-এ নকল ও লেবেলবিহীন আইসক্রিম উৎপাদনের অভিযোগে অভিযান চালানো হয়। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৫০ ধারায় ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্সের একটি টিম সহযোগিতা করে। এছাড়া কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) নির্বাহী সদস্য জি এম ইশতিয়াক জামিল অভিযানে সহায়তা করেন।

অভিযান শেষে কর্মকর্তারা জানান, ভোক্তার অধিকার রক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

#সাতক্ষীরা_সংবাদ #ভোক্তা_অধিকার_অভিযান #নকল_খাদ্যপণ্য_বিরোধী_অভিযান

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

সাতক্ষীরায় নকল আইসক্রিম উৎপাদন ও লেবেলবিহীন পণ্য বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ২৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২২ জুলাই) সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

অভিযানে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারের আসাদ স্টোর-এ লেবেলবিহীন খাদ্যপণ্য ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের অভিযোগ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় প্রতিষ্ঠানটিকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, কলারোয়া উপজেলার হেলাতলা এলাকার ভাই ভাই আইসক্রিম মিল-এ নকল ও লেবেলবিহীন আইসক্রিম উৎপাদনের অভিযোগে অভিযান চালানো হয়। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৫০ ধারায় ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্সের একটি টিম সহযোগিতা করে। এছাড়া কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) নির্বাহী সদস্য জি এম ইশতিয়াক জামিল অভিযানে সহায়তা করেন।

অভিযান শেষে কর্মকর্তারা জানান, ভোক্তার অধিকার রক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত