কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর তিলাই দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় ১৯টি ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। পরে উদ্ধারকৃত ইয়াবাসহ তাদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্দেহজনকভাবে চলাফেরা করায় এলাকাবাসী দুই যুবককে আটক করে তল্লাশি চালায়। এ সময় তাদের কাছ থেকে ১৯টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আটক দুই যুবক ও উদ্ধারকৃত মাদক নিজেদের হেফাজতে নেন।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে ঘটনাটির বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, মাদকের বিস্তার রোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় সহযোগিতাও জরুরি। সমাজকে মাদকমুক্ত রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬