বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

স্বচ্ছ ও সহজে ভূমি সেবা নিশ্চিতের প্রত্যাশা

ভূরুঙ্গামারীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামিলুর রহমানের যোগদান

নতুন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামিলুর রহমান। ছবি : চেকপোস্ট

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মোহাম্মদ জামিলুর রহমান যোগদান করেছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভূরুঙ্গামারী উপজেলা ভূমি অফিসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। কর্মস্থলে যোগদানের পর ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন নতুন সহকারী কমিশনার (ভূমি)। এ সময় অফিসের সার্বিক কার্যক্রম সম্পর্কেও খোঁজখবর নেন তিনি।

দায়িত্ব গ্রহণের পর মোহাম্মদ জামিলুর রহমান ভূমি সংক্রান্ত সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং সেবাগ্রহীতাদের হয়রানি কমানোর ওপর গুরুত্বারোপ করেন।

উপজেলা ভূমি অফিসের মাধ্যমে নামজারি, ভূমি উন্নয়ন কর, খাসজমি ব্যবস্থাপনা, ভূমি সংক্রান্ত বিভিন্ন আবেদনসহ নানা ধরনের নাগরিক সেবা দেওয়া হয়। এসব সেবা যথাযথ নিয়মে ও স্বচ্ছতার সঙ্গে নিশ্চিত করার প্রত্যাশা করছেন স্থানীয়রা।

সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মোহাম্মদ জামিলুর রহমানের যোগদানের ফলে উপজেলা ভূমি অফিসের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ দ্রুত ও সহজে ভূমি সেবা পাবেন।

নতুন কর্মস্থলে দায়িত্ব পালনে মোহাম্মদ জামিলুর রহমানের সফলতা কামনা করেছেন উপজেলা প্রশাসন, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

#ভূরুঙ্গামারী #ভূমিসেবা #জামিলুররহমান

চেকপোস্ট

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ভূরুঙ্গামারীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামিলুর রহমানের যোগদান

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মোহাম্মদ জামিলুর রহমান যোগদান করেছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভূরুঙ্গামারী উপজেলা ভূমি অফিসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। কর্মস্থলে যোগদানের পর ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন নতুন সহকারী কমিশনার (ভূমি)। এ সময় অফিসের সার্বিক কার্যক্রম সম্পর্কেও খোঁজখবর নেন তিনি।

দায়িত্ব গ্রহণের পর মোহাম্মদ জামিলুর রহমান ভূমি সংক্রান্ত সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং সেবাগ্রহীতাদের হয়রানি কমানোর ওপর গুরুত্বারোপ করেন।

উপজেলা ভূমি অফিসের মাধ্যমে নামজারি, ভূমি উন্নয়ন কর, খাসজমি ব্যবস্থাপনা, ভূমি সংক্রান্ত বিভিন্ন আবেদনসহ নানা ধরনের নাগরিক সেবা দেওয়া হয়। এসব সেবা যথাযথ নিয়মে ও স্বচ্ছতার সঙ্গে নিশ্চিত করার প্রত্যাশা করছেন স্থানীয়রা।

সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মোহাম্মদ জামিলুর রহমানের যোগদানের ফলে উপজেলা ভূমি অফিসের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ দ্রুত ও সহজে ভূমি সেবা পাবেন।

নতুন কর্মস্থলে দায়িত্ব পালনে মোহাম্মদ জামিলুর রহমানের সফলতা কামনা করেছেন উপজেলা প্রশাসন, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত