কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের সহায়তায় হেল্পডেস্ক স্থাপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
পরীক্ষার প্রথম দিন থেকেই উপজেলার সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রের সামনে এ হেল্পডেস্ক চালু করা হয়। এখান থেকে পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রয়োজনীয় তথ্য, বিশুদ্ধ পানীয় পানি, কলমসহ বিভিন্ন জরুরি সহায়তা প্রদান করা হচ্ছে। পাশাপাশি পরীক্ষাকেন্দ্রে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের সার্বিক সহযোগিতায় দায়িত্ব পালন করছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
ছাত্রদলের নেতারা জানান, পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যে পরীক্ষায় অংশ নিতে পারে এবং অভিভাবকদের ভোগান্তি কিছুটা কমে এই লক্ষ্যেই তাদের এ উদ্যোগ। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।
হেল্পডেস্ক পরিচালনার সময় স্থানীয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬