শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

গণমাধ্যম

সাংবাদিকতার মান রক্ষায় সততা ও নির্ভুলতার ওপর জোর

ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি বিএফইউজে মহাসচিবের

ছবি: চেকপোস্ট

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, দেশে ভুয়া সাংবাদিকের সংখ্যা বেড়ে গেছে এবং প্রকৃত সাংবাদিকদের তালিকা প্রণয়ন করা জরুরি হয়ে পড়েছে।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে সাংবাদিক ইউনিয়ন ফেনীর সাধারণ সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সংবাদমাধ্যম গণতন্ত্রের গুরুত্বপূর্ণ ভিত্তি। এর মাধ্যমে রাষ্ট্র ও সমাজের বাস্তব চিত্র প্রতিফলিত হয়। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত না হলে গণতন্ত্রের স্থায়িত্ব বিঘ্নিত হতে পারে।

কাদের গনি চৌধুরী আরও বলেন, সাংবাদিকতার মূল ভিত্তি হলো সততা, নির্ভুলতা ও পক্ষপাতহীনতা। একজন সাংবাদিকের দায়িত্ব সত্য উদঘাটন করা এবং তা নির্ভয়ে তুলে ধরা।

তিনি অভিযোগ করেন, একসময় দেশের গণমাধ্যম তার গণমুখী চরিত্র হারিয়েছে এবং অনেক সাংবাদিক পেশাগত নীতিমালা থেকে বিচ্যুত হয়েছেন। এর ফলে গণমাধ্যমের প্রতি জনআস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, বর্তমানে ব্যাঙের ছাতার মতো পত্রিকা গড়ে উঠছে, যার ফলে প্রকৃত সাংবাদিকরা পিছিয়ে পড়ছেন। এ পরিস্থিতিতে প্রকৃত সম্পাদক ও সাংবাদিকদের তালিকা তৈরি করা প্রয়োজন বলে তিনি মনে করেন। তা ছাড়া এমনও সাংবাদিক রয়েছে যারা নিজের নামও  লিখতে পারেন না অতচ টাকা দিয়ে র্কাড নিয়ে করছেন বিভিন্ন জায়গায় চাদাবাজী।

তিনি আরও বলেন, সাংবাদিকদের ‘অতন্দ্র প্রহরী’ হিসেবে দায়িত্ব পালন করতে হবে এবং কোনোভাবেই পক্ষপাতদুষ্ট বা স্বার্থান্বেষী আচরণে জড়ানো উচিত নয়।

সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুনের সভাপতিত্বে সভায় বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, দপ্তর সম্পাদক আবু বকর, সাংবাদিক রফিকুল ইসলাম ও মামুন ফরাজীসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

#বাংলাদেশ_সংবাদ #সাংবাদিকতা #গণমাধ্যম

চেকপোস্ট

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি বিএফইউজে মহাসচিবের

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, দেশে ভুয়া সাংবাদিকের সংখ্যা বেড়ে গেছে এবং প্রকৃত সাংবাদিকদের তালিকা প্রণয়ন করা জরুরি হয়ে পড়েছে।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে সাংবাদিক ইউনিয়ন ফেনীর সাধারণ সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সংবাদমাধ্যম গণতন্ত্রের গুরুত্বপূর্ণ ভিত্তি। এর মাধ্যমে রাষ্ট্র ও সমাজের বাস্তব চিত্র প্রতিফলিত হয়। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত না হলে গণতন্ত্রের স্থায়িত্ব বিঘ্নিত হতে পারে।

কাদের গনি চৌধুরী আরও বলেন, সাংবাদিকতার মূল ভিত্তি হলো সততা, নির্ভুলতা ও পক্ষপাতহীনতা। একজন সাংবাদিকের দায়িত্ব সত্য উদঘাটন করা এবং তা নির্ভয়ে তুলে ধরা।

তিনি অভিযোগ করেন, একসময় দেশের গণমাধ্যম তার গণমুখী চরিত্র হারিয়েছে এবং অনেক সাংবাদিক পেশাগত নীতিমালা থেকে বিচ্যুত হয়েছেন। এর ফলে গণমাধ্যমের প্রতি জনআস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, বর্তমানে ব্যাঙের ছাতার মতো পত্রিকা গড়ে উঠছে, যার ফলে প্রকৃত সাংবাদিকরা পিছিয়ে পড়ছেন। এ পরিস্থিতিতে প্রকৃত সম্পাদক ও সাংবাদিকদের তালিকা তৈরি করা প্রয়োজন বলে তিনি মনে করেন। তা ছাড়া এমনও সাংবাদিক রয়েছে যারা নিজের নামও  লিখতে পারেন না অতচ টাকা দিয়ে র্কাড নিয়ে করছেন বিভিন্ন জায়গায় চাদাবাজী।

তিনি আরও বলেন, সাংবাদিকদের ‘অতন্দ্র প্রহরী’ হিসেবে দায়িত্ব পালন করতে হবে এবং কোনোভাবেই পক্ষপাতদুষ্ট বা স্বার্থান্বেষী আচরণে জড়ানো উচিত নয়।

সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুনের সভাপতিত্বে সভায় বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, দপ্তর সম্পাদক আবু বকর, সাংবাদিক রফিকুল ইসলাম ও মামুন ফরাজীসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত