কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার ফকিরহাটি মার্কেটে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অন্নপূর্ণা দেবনাথ।
শনিবার (৬ জুন ২০২৬) সন্ধ্যায় তিনি ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত বাজার এলাকা ঘুরে দেখেন এবং সরেজমিনে ক্ষয়ক্ষতির পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুঃখ-কষ্ট মনোযোগ দিয়ে শোনেন।
জেলা প্রশাসকের এ সফরে ফকিরহাটি বাজারের পুড়ে যাওয়া দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা পর্যালোচনা করা হয়। ব্যবসায়ীরা তাদের ক্ষতির বর্ণনা তুলে ধরেন এবং দ্রুত পুনর্বাসন ও সরকারি সহায়তার দাবি জানান।
উল্লেখ্য, গত ৪ জুন ভোরে ফকিরহাটি মার্কেটে আকস্মিক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে বাজারের বিভিন্ন অংশে। এতে কাপড়, মুদি ও কসমেটিকসসহ বহু দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যবসায়ীরা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র নিরূপণের নির্দেশ দেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করার নির্দেশ দেন এবং প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস প্রদান করেন।
তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে বাজার এলাকায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা আরও জোরদার করা এবং ফায়ার সেফটি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে হবে।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বাজার কমিটির নেতৃবৃন্দ, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রোববার, ০৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬