কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় আবারও গান শোনাতে ঢাকায় আসছেন। দুই বাংলার সমান জনপ্রিয় এই শিল্পী আগামী ২৬ জুন রাজধানীতে একটি লাইভ কনসার্টে পারফর্ম করবেন।
‘অন ট্রু সাউন্ড’ শিরোনামের এই কনসার্টের আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন। আয়োজকরা জানিয়েছেন, এবার অনুপম রায় একা নন, তার পুরো ব্যান্ড দল নিয়েই ঢাকায় আসবেন।
ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্টটির প্রচারণা শুরু হয়েছে। প্রিয় শিল্পীর আগমনের খবরে ঢাকার সংগীতপ্রেমীদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস ও আগ্রহ।
এর আগে ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় এসেছিলেন অনুপম রায়। এছাড়া ২০২৩ সালে ‘ম্যাজিক্যাল নাইট’ কনসার্টে অংশ নিয়ে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) মাতিয়েছিলেন তিনি।
বাংলাদেশ প্রসঙ্গে অনুপম রায় এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমন্ত্রণ পেলেই বাংলাদেশে আসার জন্য স্যুটকেস গোছানো শুরু করি। এখানকার মানুষ ও তাদের ভালোবাসা আমাকে বারবার টেনে আনে।
আয়োজকরা জানিয়েছেন, খুব শিগগিরই কনসার্টের ভেন্যু ও টিকিট বিক্রির বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

রোববার, ১৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬