বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ভোক্তা অধিকার আইনে ৫ হাজার টাকা জরিমানা

বেড়ায় মিষ্টির কারখানায় অভিযান: ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে জরিমানা

ছবি: চেকপোস্ট

পাবনার বেড়া উপজেলার নাকালিয়া বাজারে একটি মিষ্টির কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ ও ভেজাল পণ্যের প্রমাণ পাওয়ায় জরিমানা করা হয়েছে।

বুধবার (৭ মে) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান। এ সময় বেড়া মডেল থানার পুলিশ সদস্য, হাসপাতালের স্যানিটারি ইনস্পেকটরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অভিযানে দেখা যায়, কারখানার পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর। মিষ্টি নোংরা কার্টনে ঢেকে রাখা, ফ্রিজে কয়েকদিনের বাসি মিষ্টি এবং মাছ-মাংসের সঙ্গে ছানা সংরক্ষণ করা হচ্ছিল। এছাড়া ছাদের ময়লা ও ধুলা থেকে খাদ্যে দূষণ ছড়ানোর ঝুঁকি ছিল।

প্রাথমিক পরীক্ষায় ব্যবহৃত ঘিতে অতিরিক্ত ফ্যাট ও ভেজালের উপস্থিতি ধরা পড়ে। এ অপরাধে দিঘী সুইটস-এর মালিক অঞ্জন কুমারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানানো হয়েছে, ঘির নমুনা আরও পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে। পরীক্ষায় ভেজাল নিশ্চিত হলে অভিযুক্তের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।

প্রশাসন জানিয়েছে, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

#ভোক্তাঅধিকার #বেড়া #মোবাইলকোর্ট

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

বেড়ায় মিষ্টির কারখানায় অভিযান: ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে জরিমানা

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

পাবনার বেড়া উপজেলার নাকালিয়া বাজারে একটি মিষ্টির কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ ও ভেজাল পণ্যের প্রমাণ পাওয়ায় জরিমানা করা হয়েছে।

বুধবার (৭ মে) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান। এ সময় বেড়া মডেল থানার পুলিশ সদস্য, হাসপাতালের স্যানিটারি ইনস্পেকটরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অভিযানে দেখা যায়, কারখানার পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর। মিষ্টি নোংরা কার্টনে ঢেকে রাখা, ফ্রিজে কয়েকদিনের বাসি মিষ্টি এবং মাছ-মাংসের সঙ্গে ছানা সংরক্ষণ করা হচ্ছিল। এছাড়া ছাদের ময়লা ও ধুলা থেকে খাদ্যে দূষণ ছড়ানোর ঝুঁকি ছিল।

প্রাথমিক পরীক্ষায় ব্যবহৃত ঘিতে অতিরিক্ত ফ্যাট ও ভেজালের উপস্থিতি ধরা পড়ে। এ অপরাধে দিঘী সুইটস-এর মালিক অঞ্জন কুমারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানানো হয়েছে, ঘির নমুনা আরও পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে। পরীক্ষায় ভেজাল নিশ্চিত হলে অভিযুক্তের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।

প্রশাসন জানিয়েছে, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত