রোববার, ১৬ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পানিতে ডুবছে যানবাহন

নলছিটিতে জোয়ারের পানিতে প্লাবিত ষাটপাকিয়া ফেরিঘাটের সড়ক, দুর্ভোগ

ছবি: চেকপোস্ট

ঝালকাঠির নলছিটি উপজেলার সুগন্ধা নদীর ষাটপাকিয়া ফেরিঘাটের পন্টুন সংলগ্ন সড়ক জোয়ারের পানিতে প্লাবিত হয়ে যোগাযোগ বিঘ্নিত হচ্ছে। গত কয়েকদিন ধরে সামান্য জোয়ারেই সড়কটি কয়েক ফুট পানির নিচে তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা।

প্রতিদিন এই ফেরিঘাট দিয়ে বিভিন্ন যানবাহনের পাশাপাশি শত শত মানুষ যাতায়াত করেন। নলছিটি থেকে ঝালকাঠি জেলা সদরে ভারী যানবাহন নিয়ে নদী পারাপারের গুরুত্বপূর্ণ মাধ্যম এই ফেরিঘাট। তবে পন্টুনে যাওয়ার সড়ক পানিতে তলিয়ে থাকায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

স্থানীয়রা জানান, পানির কারণে মোটরসাইকেলসহ ছোট যানবাহন নিয়ে পন্টুনে যাতায়াত করাও কঠিন হয়ে পড়েছে। অনেকে বাধ্য হয়ে বিকল্প হিসেবে শরীফ ওসমান হাদি লঞ্চঘাট থেকে ট্রলারে কিংবা বরিশাল সদর হয়ে জেলা শহরে যাতায়াত করছেন। এতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হচ্ছে।

ভৈরবপাশা ইউনিয়ন পরিষদের ইউপি প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিন বলেন, কয়েকদিন ধরে জোয়ারের পানিতে সড়ক তলিয়ে থাকায় মোটরসাইকেল নিয়ে পন্টুনে যাওয়া কঠিন হয়ে পড়েছে। ফলে প্রায় ২০ কিলোমিটার পথ ঘুরে বরিশাল হয়ে যাতায়াত করতে হচ্ছে। দ্রুত সমস্যার সমাধানের দাবি জানান তিনি।

আইনজীবী আল আমিন হোসেন বলেন, আগে ষাটপাকিয়া ফেরি ব্যবহার করে সহজেই ঝালকাঠি আদালতে যাতায়াত করা যেত। কিন্তু সড়ক পানিতে তলিয়ে থাকায় এখন বরিশাল হয়ে যেতে হচ্ছে। এতে সময় ও খরচ দুটোই বাড়ছে। সড়কটি দ্রুত উঁচু করে স্থায়ী সমাধানের দাবি জানান তিনি।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ড জানান, বিষয়টি জনগুরুত্বপূর্ণ হওয়ায় স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হবে। সম্ভব না হলে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

#নলছিটি #ষাটপাকিয়াফেরিঘাট #জোয়ারেরপানি

চেকপোস্ট

রোববার, ১৬ আগস্ট ২০২৬

নলছিটিতে জোয়ারের পানিতে প্লাবিত ষাটপাকিয়া ফেরিঘাটের সড়ক, দুর্ভোগ

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

ঝালকাঠির নলছিটি উপজেলার সুগন্ধা নদীর ষাটপাকিয়া ফেরিঘাটের পন্টুন সংলগ্ন সড়ক জোয়ারের পানিতে প্লাবিত হয়ে যোগাযোগ বিঘ্নিত হচ্ছে। গত কয়েকদিন ধরে সামান্য জোয়ারেই সড়কটি কয়েক ফুট পানির নিচে তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা।

প্রতিদিন এই ফেরিঘাট দিয়ে বিভিন্ন যানবাহনের পাশাপাশি শত শত মানুষ যাতায়াত করেন। নলছিটি থেকে ঝালকাঠি জেলা সদরে ভারী যানবাহন নিয়ে নদী পারাপারের গুরুত্বপূর্ণ মাধ্যম এই ফেরিঘাট। তবে পন্টুনে যাওয়ার সড়ক পানিতে তলিয়ে থাকায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

স্থানীয়রা জানান, পানির কারণে মোটরসাইকেলসহ ছোট যানবাহন নিয়ে পন্টুনে যাতায়াত করাও কঠিন হয়ে পড়েছে। অনেকে বাধ্য হয়ে বিকল্প হিসেবে শরীফ ওসমান হাদি লঞ্চঘাট থেকে ট্রলারে কিংবা বরিশাল সদর হয়ে জেলা শহরে যাতায়াত করছেন। এতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হচ্ছে।

ভৈরবপাশা ইউনিয়ন পরিষদের ইউপি প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিন বলেন, কয়েকদিন ধরে জোয়ারের পানিতে সড়ক তলিয়ে থাকায় মোটরসাইকেল নিয়ে পন্টুনে যাওয়া কঠিন হয়ে পড়েছে। ফলে প্রায় ২০ কিলোমিটার পথ ঘুরে বরিশাল হয়ে যাতায়াত করতে হচ্ছে। দ্রুত সমস্যার সমাধানের দাবি জানান তিনি।

আইনজীবী আল আমিন হোসেন বলেন, আগে ষাটপাকিয়া ফেরি ব্যবহার করে সহজেই ঝালকাঠি আদালতে যাতায়াত করা যেত। কিন্তু সড়ক পানিতে তলিয়ে থাকায় এখন বরিশাল হয়ে যেতে হচ্ছে। এতে সময় ও খরচ দুটোই বাড়ছে। সড়কটি দ্রুত উঁচু করে স্থায়ী সমাধানের দাবি জানান তিনি।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ড জানান, বিষয়টি জনগুরুত্বপূর্ণ হওয়ায় স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হবে। সম্ভব না হলে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত