পাবনার বেড়া উপজেলায় জেলা প্রশাসন ও স্থানীয় অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিকেল ৩:৩০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুনাল্ট চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া সার্কেল) লাবীব আব্দুল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খান, কৃষি কর্মকর্তা নুসরাত কবীর, বেড়া মডেল থানার ওসি শ্রী নিতাই চন্দ্র সরকারসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি।
সভায় বক্তারা মাদক সমস্যা, জ্বালানি সরবরাহ, চরাঞ্চলের স্বাস্থ্যসেবা, শিক্ষা প্রতিষ্ঠানে বখাটেদের উৎপাত বন্ধ এবং গুরুত্বপূর্ণ সেতু নির্মাণসহ নানা বিষয় তুলে ধরেন।
জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম বলেন, স্থানীয় সমস্যাগুলো আন্তরিকভাবে তুলে ধরায় তিনি কৃতজ্ঞ এবং সমাধানে সবার সহযোগিতা প্রয়োজন।
ইউএনও রুনাল্ট চাকমা বলেন, প্রশাসন সবসময় জনগণের পাশে আছে এবং যেকোনো সমস্যার সমাধানে সর্বোচ্চ চেষ্টা করা হবে।
সভায় সাম্প্রতিক সময়ে ভেজালবিরোধী অভিযান ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে প্রশাসনের ভূমিকার জন্য প্রশংসা করা হয়।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬