শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

রানারআপের হাতে খাসি

বেজুরায় বেনু মেম্বার হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নাসিরনগর একাদশ

ছবি : চেকপোস্ট

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বেজুরা এলাকায় ঐতিহ্যবাহী বেনু মেম্বার হাডুডু ফাইনাল টুর্নামেন্ট উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নাসিরনগর একাদশ ৬-১ পয়েন্টে বেজুরা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম। এ সময় তাঁর সহধর্মিণীও উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা এবং নাসিরনগরের সাবেক সংসদ সদস্য সৈয়দ মোর্শেদ কামাল-এর পুত্র সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহান।

এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। প্রাণবন্ত দর্শক উপস্থিতিতে পুরো মাঠ ছিল উৎসবের আমেজে মুখর।

টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন নাসিরনগর একাদশের হাতে পুরস্কার হিসেবে একটি ষাঁড় গরু তুলে দেওয়া হয়। রানারআপ বেজুরা একাদশ পায় একটি খাসি।

আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলার ধারাবাহিকতা বজায় রাখা এবং যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

#ব্রাহ্মণবাড়িয়া #নাসিরনগর #হাডুডু

চেকপোস্ট

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

বেজুরায় বেনু মেম্বার হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নাসিরনগর একাদশ

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বেজুরা এলাকায় ঐতিহ্যবাহী বেনু মেম্বার হাডুডু ফাইনাল টুর্নামেন্ট উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নাসিরনগর একাদশ ৬-১ পয়েন্টে বেজুরা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম। এ সময় তাঁর সহধর্মিণীও উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা এবং নাসিরনগরের সাবেক সংসদ সদস্য সৈয়দ মোর্শেদ কামাল-এর পুত্র সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহান।

এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। প্রাণবন্ত দর্শক উপস্থিতিতে পুরো মাঠ ছিল উৎসবের আমেজে মুখর।

টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন নাসিরনগর একাদশের হাতে পুরস্কার হিসেবে একটি ষাঁড় গরু তুলে দেওয়া হয়। রানারআপ বেজুরা একাদশ পায় একটি খাসি।

আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলার ধারাবাহিকতা বজায় রাখা এবং যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত