শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ভুক্তভোগীর অভিযোগ

রামপালে জমি বিরোধে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

ছবি : চেকপোস্ট

বাগেরহাটের রামপাল উপজেলার চাঁদপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক ব্যক্তিকে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. আছাদুর রহমান রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চাঁদপুর গ্রামের মৃত আ. রশিদ শেখের ছেলে মো. আছাদুর রহমানের সঙ্গে একই গ্রামের মৃত মফেল শেখের ছেলে ইসমাইল শেখ (৫৭) ও তার ছেলে মো. মোতালেব শেখসহ অজ্ঞাত আরও ২-৩ জনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

ভুক্তভোগীর অভিযোগ, গত ১৪ জুলাই সন্ধ্যা আনুমানিক পৌনে ৭টার দিকে চাঁদপুর গ্রামের অভিযুক্ত ইসমাইল শেখের বাড়ির সামনে রাস্তার ওপর তাকে পথরোধ করা হয়। এ সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী।

তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইসমাইল শেখ তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন।

এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজিব আল রশিদ বলেন, তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি সম্পর্কে অবগত নন। তবে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, এ ঘটনায় উভয় পক্ষের বক্তব্য তুলে ধরা হয়েছে। অভিযোগের বিষয়ে চূড়ান্ত সত্যতা আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে।

#রামপাল_সংবাদ #বাগেরহাট_খবর #জমিবিরোধ

চেকপোস্ট

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

রামপালে জমি বিরোধে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

বাগেরহাটের রামপাল উপজেলার চাঁদপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক ব্যক্তিকে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. আছাদুর রহমান রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চাঁদপুর গ্রামের মৃত আ. রশিদ শেখের ছেলে মো. আছাদুর রহমানের সঙ্গে একই গ্রামের মৃত মফেল শেখের ছেলে ইসমাইল শেখ (৫৭) ও তার ছেলে মো. মোতালেব শেখসহ অজ্ঞাত আরও ২-৩ জনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

ভুক্তভোগীর অভিযোগ, গত ১৪ জুলাই সন্ধ্যা আনুমানিক পৌনে ৭টার দিকে চাঁদপুর গ্রামের অভিযুক্ত ইসমাইল শেখের বাড়ির সামনে রাস্তার ওপর তাকে পথরোধ করা হয়। এ সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী।

তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইসমাইল শেখ তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন।

এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজিব আল রশিদ বলেন, তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি সম্পর্কে অবগত নন। তবে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, এ ঘটনায় উভয় পক্ষের বক্তব্য তুলে ধরা হয়েছে। অভিযোগের বিষয়ে চূড়ান্ত সত্যতা আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত