শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

অভিভাবকদের মাঝে আনন্দের আমেজ

ছাতকের মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

ছবি : চেকপোস্ট

সুনামগঞ্জের ছাতক উপজেলার মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার মেধাবী শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছে।

বৃত্তিপ্রাপ্তদের মধ্যে বুশরা বেগম (পিতা: নজরুল ইসলাম, গ্রাম: খারগাঁও) এবং মাইশা জান্নাত মীম (পিতা: নুর আলী, গ্রাম: খারগাঁও) মেধার স্বীকৃতিস্বরূপ ট্যালেন্টপুল বৃত্তি লাভ করেছে।

এছাড়া সানজিদা জান্নাত ইমা (পিতা: সিরাজ মিয়া, গ্রাম: মাধবপুর) এবং ফারিহা জান্নাত তানিশা (পিতা: আফিজ আলী, গ্রাম: মাধবপুর) সাধারণ গ্রেড বৃত্তি অর্জন করেছে।

শিক্ষার্থীদের এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। বিদ্যালয় কর্তৃপক্ষ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছে।

বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এই সাফল্য শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের সহযোগিতার ফল। ভবিষ্যতেও শিক্ষার মান উন্নয়ন ও মেধাবী শিক্ষার্থী তৈরিতে বিদ্যালয় কর্তৃপক্ষ কাজ করে যাবে বলে জানানো হয়েছে।

#সুনামগঞ্জ #ছাতক #প্রাথমিকবৃত্তি

চেকপোস্ট

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ছাতকের মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

সুনামগঞ্জের ছাতক উপজেলার মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার মেধাবী শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছে।

বৃত্তিপ্রাপ্তদের মধ্যে বুশরা বেগম (পিতা: নজরুল ইসলাম, গ্রাম: খারগাঁও) এবং মাইশা জান্নাত মীম (পিতা: নুর আলী, গ্রাম: খারগাঁও) মেধার স্বীকৃতিস্বরূপ ট্যালেন্টপুল বৃত্তি লাভ করেছে।

এছাড়া সানজিদা জান্নাত ইমা (পিতা: সিরাজ মিয়া, গ্রাম: মাধবপুর) এবং ফারিহা জান্নাত তানিশা (পিতা: আফিজ আলী, গ্রাম: মাধবপুর) সাধারণ গ্রেড বৃত্তি অর্জন করেছে।

শিক্ষার্থীদের এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। বিদ্যালয় কর্তৃপক্ষ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছে।

বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এই সাফল্য শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের সহযোগিতার ফল। ভবিষ্যতেও শিক্ষার মান উন্নয়ন ও মেধাবী শিক্ষার্থী তৈরিতে বিদ্যালয় কর্তৃপক্ষ কাজ করে যাবে বলে জানানো হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত