সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

তেজগাঁও থানায় লিখিত অভিযোগ

এনসিপি নেতাদের প্রাণনাশের হুমকি, দলজুড়ে চাপা আতঙ্ক

এনসিপির লোগো। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় নেতা, সংসদ সদস্য ও অঙ্গসংগঠনের নেতাদের লক্ষ্য করে ধারাবাহিক প্রাণনাশের হুমকি এবং হামলার ঘটনায় দলটির নেতাকর্মীদের মধ্যে চাপা আতঙ্ক বিরাজ করছে। ফোন, হোয়াটসঅ্যাপ ও সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকির পাশাপাশি সরাসরি হামলার ঘটনাও ঘটেছে। এতে দলের নেতাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

বিশেষ করে মৌলভীবাজারে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর চাপাতি হামলা এবং গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের একের পর এক সহিংস ঘটনার পর এনসিপির অভ্যন্তরে উদ্বেগ আরও বেড়েছে।

দলটির নেতাদের অভিযোগ, জুলাই গণ-অভ্যুত্থানের সংগঠকদের দমিয়ে রাখা এবং রাজনৈতিক অঙ্গনে ভীতিকর পরিস্থিতি তৈরি করতেই পরিকল্পিতভাবে এসব হুমকি ও হামলা চালানো হচ্ছে।

৯ দিন ধরে হত্যার হুমকি পাচ্ছেন এমপি মাহমুদা মিতু

সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতুকে প্রাণনাশের হুমকি দেওয়ার বিষয়টি।

তার অভিযোগ, গত কয়েক দিন ধরে দেশি-বিদেশি বিভিন্ন অপরিচিত নম্বর থেকে ফোন ও হোয়াটসঅ্যাপে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। রোববার (১৫ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের অধিবেশন চলাকালে একটি অচেনা নম্বর থেকে ফোন করে তাকে ‘টুকরা টুকরা করা হবে’ বলে হুমকি দেওয়া হয়। একই সঙ্গে পরিবারের মায়া থাকলে দেশ ছেড়ে চলে যাওয়ার কথাও বলা হয়।

ঘটনার প্রমাণ হিসেবে এনসিপির পক্ষ থেকে ওই ফোনালাপের একটি অডিও রেকর্ড গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে।

নুসরাতের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ

এনসিপির সংরক্ষিত নারী আসনের আরেক সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও উদ্বেগ বাড়িয়েছে।

নুসরাতের অভিযোগ, বাড়িতে হামলার প্রায় তিন ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি হুমকিমূলক পোস্ট দেওয়া হয়েছিল। এর আগেও ফোনে হুমকি পাওয়ার ঘটনায় রাজধানীর ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন তিনি।

এ ছাড়া এনসিপি থেকে পদত্যাগ করা সাবেক যুগ্ম সদস্যসচিব সামান্তা শারমিনও প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ করেছেন। তার ভাষ্য, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পরিচয় দিয়ে এক ব্যক্তি তাকে হোয়াটসঅ্যাপে কল করে হত্যার হুমকি দিয়েছেন। নারী শক্তির অন্যান্য নেতারাও নিয়মিত হুমকি পাচ্ছেন বলে জানিয়েছেন দলটির নেতারা।

চাপাতি নিয়ে ছাত্রশক্তি নেতার ওপর হামলা

ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকির পাশাপাশি মাঠপর্যায়ে সরাসরি হামলার ঘটনাও ঘটেছে। সম্প্রতি মৌলভীবাজারে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর চাপাতি নিয়ে হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন।

একের পর এক হুমকি, অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় এনসিপির নেতাকর্মীদের মধ্যে নিরাপত্তাহীনতা ও উদ্বেগ বাড়ছে।

দলটির কেন্দ্রীয় নেতাদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সমর্থকেরা আড়াল থেকে ভীতিকর পরিবেশ তৈরির চেষ্টা করছে। তাদের মতে, প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাব এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় না আনায় এ ধরনের ঘটনা বাড়ছে। অবিলম্বে হুমকিদাতা ও হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।

তেজগাঁও থানায় লিখিত অভিযোগ, সেখানেও হুমকি

প্রাণনাশের হুমকির ঘটনায় রাজধানীর তেজগাঁও থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু। তবে অভিযোগ জানাতে থানায় অপেক্ষমাণ থাকা অবস্থায়ও একটি বাংলাদেশি নম্বর থেকে ফোন করে তাকে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি।

এসব ঘটনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকর পদক্ষেপের অভাব এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার যথাসময়ে না হওয়াসহ বিভিন্ন বিষয়কে দায়ী করেন এই সংসদ সদস্য।

মাহমুদা মিতু বলেন, বর্তমান সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে চরমভাবে ব্যর্থ হচ্ছে। সরকারের ব্যর্থতার কারণে একজন সংসদ সদস্যকে সংসদে অবস্থানকালেও নিজের নিরাপত্তার জন্য থানায় যেতে হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়া শুরু না হওয়ায় দলটির নেতাকর্মীরা বিভিন্ন স্থানে কমিটি ঘোষণা ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাহস পাচ্ছেন। জুলাই আন্দোলনের কর্মীরা নিয়মিত হত্যা ও ধর্ষণের হুমকি পাচ্ছেন বলেও দাবি করেন তিনি।

এ সময় ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে আসা ফোনকল ও উসকানির বিষয়ে জবাবদিহি নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ভারতীয় হাইকমিশন তলবের আহ্বান জানান তিনি।

কেন্দ্রীয় কর্মসূচির বিষয়ে যা বলছে এনসিপি

এ বিষয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সালেহ উদ্দিন সিফাত বলেন, ফৌজদারি অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষার মূল দায়িত্ব সরকার ও প্রশাসনের। কিন্তু এ ক্ষেত্রে সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।

তিনি জানান, রাজনৈতিক দল হিসেবে এনসিপি মাঠপর্যায়ে সক্রিয় রয়েছে। আওয়ামী লীগের যেকোনো অপতৎপরতা, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে জেলা, উপজেলা, পৌরসভা ও মহানগর পর্যায়ের ইউনিটগুলো নিয়মিত মিছিল-মিটিং করছে।

সিফাত আরও বলেন, আপাতত কেন্দ্রীয়ভাবে আলাদা কোনো কর্মসূচি নেই। তবে পরিস্থিতি আরও নৈরাজ্যকর হয়ে উঠলে দলীয়ভাবে আলোচনা করে কেন্দ্রীয় কর্মসূচি গ্রহণ করা হবে।

#এনসিপি #রাজনৈতিক_সংবাদ #মাহমুদা_মিতু

চেকপোস্ট

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

এনসিপি নেতাদের প্রাণনাশের হুমকি, দলজুড়ে চাপা আতঙ্ক

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত