বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

বাজেট ২০২৬-২৭

বিদেশে উচ্চশিক্ষায় ১০ লাখ টাকার ঋণ দেবে সরকার

ছবি : সংগৃহীত

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করে তুলতে ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে একগুচ্ছ নতুন পদক্ষেপ ঘোষণা করেছে সরকার।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিদেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের ঋণ সুবিধা দেওয়ার পরিকল্পনার কথা জানান।

প্রস্তাব অনুযায়ী, বাংলা ও ইংরেজির পাশাপাশি শিক্ষাক্রমে একটি তৃতীয় ভাষা বাধ্যতামূলক করা হবে। জাপানিজ, কোরিয়ান, মান্দারিন, আরবি, ফ্রেঞ্চ ও জার্মান ভাষা শিক্ষাকে কারিকুলামে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

সরকার মনে করছে, বহুভাষিক দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক শ্রমবাজার ও উচ্চশিক্ষার ক্ষেত্রে আরও বেশি সুযোগ পাবে।

এছাড়া তৃতীয় ভাষায় দক্ষ শিক্ষার্থীদের জন্য বিদেশে উচ্চশিক্ষায় ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ সুবিধা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এই ঋণ সুবিধা তাদের কাঙ্ক্ষিত দেশে পড়াশোনার পথ সহজ করবে।

অর্থমন্ত্রী বলেন, দক্ষতা ও বাস্তবমুখী শিক্ষার মাধ্যমে তরুণ প্রজন্মকে বিশ্বমানের মানবসম্পদে রূপান্তর করাই সরকারের মূল লক্ষ্য।

#বিদেশেশিক্ষা #শিক্ষাঋণ #ভাষাশিক্ষা

চেকপোস্ট

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

বিদেশে উচ্চশিক্ষায় ১০ লাখ টাকার ঋণ দেবে সরকার

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করে তুলতে ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে একগুচ্ছ নতুন পদক্ষেপ ঘোষণা করেছে সরকার।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিদেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের ঋণ সুবিধা দেওয়ার পরিকল্পনার কথা জানান।

প্রস্তাব অনুযায়ী, বাংলা ও ইংরেজির পাশাপাশি শিক্ষাক্রমে একটি তৃতীয় ভাষা বাধ্যতামূলক করা হবে। জাপানিজ, কোরিয়ান, মান্দারিন, আরবি, ফ্রেঞ্চ ও জার্মান ভাষা শিক্ষাকে কারিকুলামে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

সরকার মনে করছে, বহুভাষিক দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক শ্রমবাজার ও উচ্চশিক্ষার ক্ষেত্রে আরও বেশি সুযোগ পাবে।

এছাড়া তৃতীয় ভাষায় দক্ষ শিক্ষার্থীদের জন্য বিদেশে উচ্চশিক্ষায় ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ সুবিধা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এই ঋণ সুবিধা তাদের কাঙ্ক্ষিত দেশে পড়াশোনার পথ সহজ করবে।

অর্থমন্ত্রী বলেন, দক্ষতা ও বাস্তবমুখী শিক্ষার মাধ্যমে তরুণ প্রজন্মকে বিশ্বমানের মানবসম্পদে রূপান্তর করাই সরকারের মূল লক্ষ্য।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত