পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে তৈরি হওয়া বিতর্কের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানিয়েছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন এবং তার শপথ গ্রহণে কোনো ধরনের ব্যত্যয় ঘটেনি।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা জানান।
এদিকে, একই বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্ব নিয়ে করা মন্তব্যটি ছিল ‘ক্যাজুয়াল’ ও ‘ইনফরমাল’। বিষয়টিকে অতিরিক্ত গুরুত্ব না দেওয়ার আহ্বান জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বর্তমান নাগরিকত্ব পরিস্থিতি ও দ্বৈত নাগরিকত্ব নিয়ে সরকারের অবস্থান জানতে চাইলে ডা. জাহেদ উর রহমান বলেন, এ বিষয়ে সবচেয়ে ভালো হবে সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকেই বিষয়টি জানা।
তিনি বলেন, “পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিষয়টি নিয়ে কিছুটা অনানুষ্ঠানিকভাবে কথা বলেছেন। তার বক্তব্যের ধরন ও প্রেক্ষাপট বিবেচনা করেই বিষয়টি দেখা উচিত।”
প্রয়োজনে সরকার বিষয়টি যাচাই করে দেখতে পারে উল্লেখ করে তিনি বলেন, নাগরিকত্বের মতো বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এর আগে সোমবার (২৪ আগস্ট) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির নাগরিকত্ব প্রসঙ্গে বলেন, আমি তো সিটিজেন নিয়ে আছি, আপনি বলেন নেটিজেন! আমি তো সিটিজেন নিয়ে আছি, কাজ করি।
এ সময় একটি সংবাদমাধ্যমের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “কার এত জ্বালা যে কাজ করতে দেবে না? ২০০৮-এর জ্বালা উঠছে নাকি আবার? মইনউদ্দিন-ফখরুদ্দীনের জ্বালা উঠছে?”
তার এই বক্তব্যের পরই সামাজিক যোগাযোগমাধ্যম, রাজনৈতিক অঙ্গন ও গণমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পরে আইনমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার বক্তব্যে সরকারের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করা হয়।

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬