চীনের নিউ এনার্জি ভেহিকেল বৈশ্বিক অটোমোটিভ শিল্পে নতুন ইতিহাস গড়েছে। প্রথমবারের মতো কোনো চীনা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান সেন্টার অব অটোমোটিভ ম্যানেজমেন্ট (CAM)-এর অটোমোটিভ ইনোভেশনস রিপোর্ট ২০২৬ এ বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোটিভ গ্রুপ হিসেবে শীর্ষস্থান অর্জন করেছে।
প্রতিবেদনে ৩৬টি অটোমোটিভ গ্রুপের ৮৬৭টিরও বেশি উদ্ভাবন বিশ্লেষণ করে পরিপক্বতা, মৌলিকত্ব ও প্রযুক্তিগত অগ্রগতির ভিত্তিতে মূল্যায়ন করা হয়।
মোট ১৫৭.২ ইনডেক্স পয়েন্ট অর্জন করে বিওয়াইডি শীর্ষে উঠে আসে, যেখানে ভক্সওয়াগেন ও মার্সিডিজ-বেঞ্জকে পেছনে ফেলে প্রতিষ্ঠানটি বৈশ্বিক নেতৃত্ব নিশ্চিত করে।
এছাড়া “মোস্ট ইনোভেটিভ ভলিউম ব্র্যান্ড ২০২৬ স্বীকৃতিও অর্জন করেছে কোম্পানিটি, যেখানে রেনো ও টয়োটার মতো ব্র্যান্ডকে ছাড়িয়ে যায়।
প্রতিবেদনে বলা হয়, ব্লেড ব্যাটারি, ডিএম-আই সুপার হাইব্রিড সিস্টেম, এডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (ADAS) এবং ইন্টেলিজেন্ট ড্রাইভিং প্রযুক্তি বিওয়াইডির সাফল্যের মূল ভিত্তি।
বিশেষজ্ঞদের মতে, এই অর্জন বৈশ্বিক ইভি (EV) বাজারে চীনের ক্রমবর্ধমান আধিপত্য ও টেকসই পরিবহন ব্যবস্থার দিকে বড় অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে।

বুধবার, ১০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬