জাতীয় সংসদ এ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিকদের মৃত্যু মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (১৭ জুন) সংসদে সরকারি দলের মহিলা আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের বিষয়টি বাংলাদেশ সরকার বারবার জোরালোভাবে তুলে ধরেছে। বিজিবি ও বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকগুলোতেও বিষয়টি আলোচনায় আনা হয়েছে।
তিনি আরও জানান, সীমান্তে নিহতদের পরিবারের জন্য ভারতের পক্ষ থেকে সরাসরি আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক চুক্তি নেই। তবে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ পক্ষ সবসময়ই এ ধরনের ঘটনার বিরোধিতা করে আসছে এবং ক্ষতিপূরণ ও জবাবদিহির বিষয়টি তুলে ধরা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কূটনৈতিক চাপের ফলে বিএসএফ সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের পরিবর্তে অমরণঘাতী অস্ত্র ব্যবহারের বিষয়ে একাধিকবার প্রতিশ্রুতি দিয়েছে।
তিনি আরও জানান, সীমান্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা শূন্যে নামিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়মিতভাবে কাজ করছে এবং কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে।

বুধবার, ১৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬