নিজেদের রাজনৈতিক দলেই যদি গণতান্ত্রিক প্রক্রিয়ার চর্চা না থাকে, তাহলে তারা দেশে কীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এমন প্রশ্ন তুলেছেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. দিলারা চৌধুরী।
সম্প্রতি এশিয়া পোস্টের ধারাবাহিক আয়োজন ‘আলাপন’-এ অংশ নিয়ে তিনি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কাঠামো নিয়ে এ মন্তব্য করেন।
দিলারা চৌধুরী বলেন, দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে ন্যূনতম গণতন্ত্রেরও চর্চা নেই। দলগুলো ক্রমেই ব্যক্তিকেন্দ্রিক হয়ে পড়েছে। ফলে শীর্ষ নেতার সিদ্ধান্তের বিরুদ্ধে তৃণমূলের নেতাকর্মীদের মতামত প্রকাশের সুযোগ সীমিত হয়ে যায়।
তার মতে, এ ধরনের পরিস্থিতিতে মাঠপর্যায়ের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা, দুঃখ-কষ্ট ও বিভিন্ন সমস্যার কথা দলের শীর্ষ নেতৃত্বের কাছে যথাযথভাবে পৌঁছায় না।
অধ্যাপক দিলারা চৌধুরী আরও বলেন, অগণতান্ত্রিক কাঠামোর রাজনৈতিক দল ক্ষমতায় এলে তারা নিজেদের ঘনিষ্ঠ সহযোগী ও সমর্থক গোষ্ঠীর স্বার্থ রক্ষায় বেশি মনোযোগী হয়ে পড়ে।
ফলে সরকার বা ক্ষমতাসীন দলের পরিবর্তন হলেও রাষ্ট্রীয় ক্ষমতা ও শাসনব্যবস্থার অগণতান্ত্রিক চরিত্রে মৌলিক পরিবর্তন আসে না বলে মন্তব্য করেন তিনি।

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬