আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলে জামায়াতে ইসলামীর নেতাদের আবারও ফাঁসির মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঝিনাইদহের শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রাশেদ খাঁন অভিযোগ করেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াতের পক্ষ থেকে চেষ্টা ও ইন্ধন দেওয়া হচ্ছে। তাঁর দাবি, জাতীয় নির্বাচনের আগেই আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর বিষয়ে জামায়াতের আমির সাধারণ ক্ষমার অবস্থান নিয়েছিলেন।
তিনি বলেন, জামায়াতের ইন্ধনে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার সাহস পাচ্ছেন। আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফিরিয়ে আনা হলে জামায়াত নেতাদের বিরুদ্ধে আগের মতো কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, দলটি এবার সংসদে বিরোধী দলের ভূমিকায় রয়েছে এবং ছায়া মন্ত্রিসভা গঠন করেছে। তাঁর বক্তব্য অনুযায়ী, ছায়া মন্ত্রিসভার মাধ্যমে সরকারের যৌক্তিক সমালোচনা ও সহযোগিতা করার পরিবর্তে জামায়াত সরকারের বিরোধিতা করছে।
জ্বালানি সংকটের মতো বৈশ্বিক সমস্যাকে কেন্দ্র করে জামায়াত সরকারের বিরুদ্ধে লংমার্চ করছে বলেও অভিযোগ করেন তিনি। তবে জামায়াতের ডাকে মানুষ আর রাজপথে নামবে না বলে দাবি করেন রাশেদ খাঁন।
রাশেদ খাঁন আরও বলেন, বর্তমান সরকারের সময়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজ এগিয়ে চলছে। সরকারের বিরুদ্ধে একটি পক্ষ আওয়ামী লীগকে মাঠে নামানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
এর আগে ঝিনাইদহের কালীগঞ্জ শহরে যানজট নিরসন ও ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনের লক্ষ্যে পৌর মার্কেট উদ্বোধন করেন রাশেদ খাঁন।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি দেশের বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়েও কথা বলেন। তাঁর দাবি, দীর্ঘমেয়াদি সংকটের পাশাপাশি সাম্প্রতিক ব্যবস্থাপনাগত সমস্যার কারণে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে। লোডশেডিংয়ে মানুষের ভোগান্তির জন্য তিনি দুঃখ প্রকাশের কথা জানান এবং সংকট সমাধানে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানিতে আমদানিনির্ভরতা কমিয়ে ধীরে ধীরে দেশকে স্বাবলম্বী করার পরিকল্পনা রয়েছে। সৌরবিদ্যুতের সম্প্রসারণ ও নতুন টার্মিনাল স্থাপনসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে সংকট কাটানোর চেষ্টা চলছে বলেও জানান তিনি।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬