শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

অভ্যন্তরীণ কোন্দল কাটিয়ে ৯ ইউনিটকে সুসংগঠিত করার তাগিদ

বিএনপির জেলা সম্মেলন সামনে চাঁপাইনবাবগঞ্জে কমিটি গঠন ও ঐক্যের বার্তা

ছবি: চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে তারিখ নির্ধারণ ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) বিকাল ৫টায় শহরের একটি হোটেলে জেলা বিএনপির উদ্যোগে এ সভা আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম (চাইনিজ রফিক)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম (টিপু) এবং যুগ্ম আহ্বায়ক হায়াত উদ-দৌলাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে দ্রুত পৌর ও ইউনিয়ন পর্যায়ে দলীয় কমিটি গঠন জরুরি। তারা উল্লেখ করেন, অভ্যন্তরীণ কোন্দলের কারণে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে বিএনপি পরাজিত হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে জেলার ৯টি ইউনিটকে সুসংগঠিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নেতারা আরও বলেন, একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রভাবের কারণে দলের ক্ষতি হয়েছে। তাই সকল নেতাকর্মীকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। আসন্ন স্থানীয় নির্বাচন সামনে রেখে সক্রিয় ও মাঠ পর্যায়ে কার্যকর নেতাকর্মীদের অগ্রাধিকার দিয়ে কমিটি গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় আসন্ন দ্বি-বার্ষিক সম্মেলন সফল করতে প্রয়োজনীয় বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।ষয় নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

#রাজনীতি #বিএনপি #চাঁপাইনবাবগঞ্জ

চেকপোস্ট

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

বিএনপির জেলা সম্মেলন সামনে চাঁপাইনবাবগঞ্জে কমিটি গঠন ও ঐক্যের বার্তা

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে তারিখ নির্ধারণ ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) বিকাল ৫টায় শহরের একটি হোটেলে জেলা বিএনপির উদ্যোগে এ সভা আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম (চাইনিজ রফিক)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম (টিপু) এবং যুগ্ম আহ্বায়ক হায়াত উদ-দৌলাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে দ্রুত পৌর ও ইউনিয়ন পর্যায়ে দলীয় কমিটি গঠন জরুরি। তারা উল্লেখ করেন, অভ্যন্তরীণ কোন্দলের কারণে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে বিএনপি পরাজিত হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে জেলার ৯টি ইউনিটকে সুসংগঠিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নেতারা আরও বলেন, একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রভাবের কারণে দলের ক্ষতি হয়েছে। তাই সকল নেতাকর্মীকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। আসন্ন স্থানীয় নির্বাচন সামনে রেখে সক্রিয় ও মাঠ পর্যায়ে কার্যকর নেতাকর্মীদের অগ্রাধিকার দিয়ে কমিটি গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় আসন্ন দ্বি-বার্ষিক সম্মেলন সফল করতে প্রয়োজনীয় বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।ষয় নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত