মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

বঙ্গবাসী স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

সুস্থ সমাজ গঠনে ক্রীড়া ও সংস্কৃতির বিকল্প নেই: হুইপ রকিবুল ইসলাম

ছবি: হুইপ রকিবুল ইসলাম

খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ রকিবুল ইসলাম বকুল বলেছেন, সুস্থ সমাজ গঠনে ক্রীড়া ও সংস্কৃতির কোনো বিকল্প নেই। আগামী দিনের যোগ্য নাগরিক গড়ে তুলতে শিশু-কিশোরদের পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

 খালিশপুর বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে হুইপ বকুল বলেন, মাদককে না বলুন, শিক্ষার্থীদের হাতে কলম তুলে দিতে হবে। তিনি তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে দূরে রেখে শিক্ষার আলোয় জীবন গড়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, খুলনা-৩ আসনের অনেক এলাকায় এখনো দারিদ্র্য বিরাজ করছে। এসব এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানায় দল-মত নির্বিশেষে উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা, খুলনা অঞ্চলের উপ-পরিচালক মো. কামরুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, বিএনপি নেতা চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, হাবিব বিশ্বাস ও বিপ্লবুর রহমান কুদ্দুসসহ শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

#খুলনা_সংবাদ #ক্রীড়া_ও_সংস্কৃতি #হুইপ_রকিবুল_ইসলাম

চেকপোস্ট

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

সুস্থ সমাজ গঠনে ক্রীড়া ও সংস্কৃতির বিকল্প নেই: হুইপ রকিবুল ইসলাম

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ রকিবুল ইসলাম বকুল বলেছেন, সুস্থ সমাজ গঠনে ক্রীড়া ও সংস্কৃতির কোনো বিকল্প নেই। আগামী দিনের যোগ্য নাগরিক গড়ে তুলতে শিশু-কিশোরদের পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

 খালিশপুর বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে হুইপ বকুল বলেন, মাদককে না বলুন, শিক্ষার্থীদের হাতে কলম তুলে দিতে হবে। তিনি তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে দূরে রেখে শিক্ষার আলোয় জীবন গড়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, খুলনা-৩ আসনের অনেক এলাকায় এখনো দারিদ্র্য বিরাজ করছে। এসব এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানায় দল-মত নির্বিশেষে উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা, খুলনা অঞ্চলের উপ-পরিচালক মো. কামরুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, বিএনপি নেতা চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, হাবিব বিশ্বাস ও বিপ্লবুর রহমান কুদ্দুসসহ শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত