বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

কঠোর অবস্থানের বার্তা উপজেলা প্রশাসনের

ভূরুঙ্গামারীতে অনলাইন জুয়ার আস্তানায় অভিযান, নগদ দেড় লাখ টাকা জব্দ আটক ১

ছবি : চেকপোস্ট

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দলডাঙ্গা বাজারে অনলাইন জুয়ার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানে ঢাকা ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক প্রতিষ্ঠানের মালিক মো. আলাল হোসেনকে আটক করা হয়েছে। অভিযানে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা, একটি কম্পিউটার পিসি ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বৃহস্পতিবার পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস ইনচার্জ মো. আজিজুল হক। অভিযানে সার্বিক সহযোগিতা করেন সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মুনতাছির মামুন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটিতে তল্লাশি চালিয়ে অনলাইন জুয়ার কার্যক্রমে ব্যবহৃত একটি কম্পিউটার পিসি, দুটি মোবাইল ফোন এবং নগদ ১ লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হয়। প্রাথমিকভাবে জব্দ হওয়া আলামত পর্যালোচনায় অনলাইন ক্যাসিনো বা অনলাইন জুয়া পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

অভিযান শেষে মো. আলাল হোসেনকে আটক করা হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, অনলাইন জুয়া-সংক্রান্ত প্রচলিত আইনের আওতায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের অথবা আইন অনুযায়ী জরিমানা ও অন্যান্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রশাসন আরও জানায়, অনলাইন জুয়া, ক্যাসিনো এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জনস্বার্থে আইন প্রয়োগে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

স্থানীয়দের মতে, এ ধরনের অভিযানের ফলে এলাকায় অনলাইন জুয়া ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে এবং সাধারণ মানুষের মধ্যে আইন-শৃঙ্খলার প্রতি আস্থা আরও বাড়বে।

#কুড়িগ্রাম #ভূরুঙ্গামারী #অনলাইনজুয়া

চেকপোস্ট

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

ভূরুঙ্গামারীতে অনলাইন জুয়ার আস্তানায় অভিযান, নগদ দেড় লাখ টাকা জব্দ আটক ১

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দলডাঙ্গা বাজারে অনলাইন জুয়ার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানে ঢাকা ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক প্রতিষ্ঠানের মালিক মো. আলাল হোসেনকে আটক করা হয়েছে। অভিযানে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা, একটি কম্পিউটার পিসি ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বৃহস্পতিবার পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস ইনচার্জ মো. আজিজুল হক। অভিযানে সার্বিক সহযোগিতা করেন সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মুনতাছির মামুন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটিতে তল্লাশি চালিয়ে অনলাইন জুয়ার কার্যক্রমে ব্যবহৃত একটি কম্পিউটার পিসি, দুটি মোবাইল ফোন এবং নগদ ১ লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হয়। প্রাথমিকভাবে জব্দ হওয়া আলামত পর্যালোচনায় অনলাইন ক্যাসিনো বা অনলাইন জুয়া পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

অভিযান শেষে মো. আলাল হোসেনকে আটক করা হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, অনলাইন জুয়া-সংক্রান্ত প্রচলিত আইনের আওতায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের অথবা আইন অনুযায়ী জরিমানা ও অন্যান্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রশাসন আরও জানায়, অনলাইন জুয়া, ক্যাসিনো এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জনস্বার্থে আইন প্রয়োগে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

স্থানীয়দের মতে, এ ধরনের অভিযানের ফলে এলাকায় অনলাইন জুয়া ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে এবং সাধারণ মানুষের মধ্যে আইন-শৃঙ্খলার প্রতি আস্থা আরও বাড়বে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত