বুধবার, ১০ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন অর্জনে আনন্দ-উচ্ছ্বাস

বাগেরহাটের রুহুল আমীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত

কৃতি সন্তান শেখ রুহুল আমীন বাংলাদেশ ক্রিকেট। ছবি : চেকপোস্ট

বাগেরহাটের রামপাল উপজেলা-এর কৃতি সন্তান শেখ রুহুল আমীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হয়েছেন।

শনিবার সরাসরি ভোটের মাধ্যমে তিনি পরিচালক পদে নির্বাচিত হন বলে জানা গেছে। তার এই অর্জনে এলাকায় আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।

তিনি বড়দিয়া গ্রামের সাবেক স্কুল শিক্ষক আলহাজ্ব মোহাম্মাদ আলীর সন্তান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। বর্তমানে তিনি ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।

তার ক্রীড়া প্রশাসনে এই সাফল্যে স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন তাকে অভিনন্দন জানিয়েছে। বিবৃতিতে রামপাল উপজেলা উন্নয়ন ফোরাম, প্রেসক্লাব রামপালসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা জানান।

তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি দেশের ক্রিকেট ও ক্রীড়াঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

#রামপাল #বিসিবি #রুহুলআমীন

চেকপোস্ট

বুধবার, ১০ জুন ২০২৬

বাগেরহাটের রুহুল আমীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

বাগেরহাটের রামপাল উপজেলা-এর কৃতি সন্তান শেখ রুহুল আমীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হয়েছেন।

শনিবার সরাসরি ভোটের মাধ্যমে তিনি পরিচালক পদে নির্বাচিত হন বলে জানা গেছে। তার এই অর্জনে এলাকায় আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।

তিনি বড়দিয়া গ্রামের সাবেক স্কুল শিক্ষক আলহাজ্ব মোহাম্মাদ আলীর সন্তান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। বর্তমানে তিনি ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।

তার ক্রীড়া প্রশাসনে এই সাফল্যে স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন তাকে অভিনন্দন জানিয়েছে। বিবৃতিতে রামপাল উপজেলা উন্নয়ন ফোরাম, প্রেসক্লাব রামপালসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা জানান।

তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি দেশের ক্রিকেট ও ক্রীড়াঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত