বুধবার, ১০ জুন ২০২৬
চেকপোস্ট

বাগেরহাটের রুহুল আমীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত

বাগেরহাটের রামপাল উপজেলা-এর কৃতি সন্তান শেখ রুহুল আমীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হয়েছেন।শনিবার সরাসরি ভোটের মাধ্যমে তিনি পরিচালক পদে নির্বাচিত হন বলে জানা গেছে। তার এই অর্জনে এলাকায় আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।তিনি বড়দিয়া গ্রামের সাবেক স্কুল শিক্ষক আলহাজ্ব মোহাম্মাদ আলীর সন্তান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। বর্তমানে তিনি ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।তার ক্রীড়া প্রশাসনে এই সাফল্যে স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন তাকে অভিনন্দন জানিয়েছে। বিবৃতিতে রামপাল উপজেলা উন্নয়ন ফোরাম, প্রেসক্লাব রামপালসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা জানান। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি দেশের ক্রিকেট ও ক্রীড়াঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

বাগেরহাটের রুহুল আমীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত