বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

প্রথম বছরেই দাখিলে ৬৬% পাস

বাগেরহাটের রামপালে ড. ফরহাদ হোসেন দাখিল মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ছবি : চেকপোস্ট

বাগেরহাটের রামপালে ড. ফরহাদ হোসেন দাখিল মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার শ্রীরম্ভা গ্রামের মাদ্রাসা অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে চলতি বছরের দাখিল পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

ড. ফরহাদ হোসেন দাখিল মাদ্রাসাটি ২০২২ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর ২০২৬ সালে প্রথমবারের মতো মাদ্রাসাটির ১২ জন শিক্ষার্থী বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নেয়।

এর মধ্যে ৮ জন শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২০২৬ সালের দাখিল পরীক্ষায় গড় পাসের হার ৫৫ শতাংশ হলেও মাদ্রাসাটিতে পাসের হার দাঁড়িয়েছে ৬৬ শতাংশ

প্রথমবারের পরীক্ষায় এমন ফলাফল মাদ্রাসাটির জন্য একটি সাফল্যের দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

মাদ্রাসা কর্তৃপক্ষ এই সাফল্যের জন্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ আরও এগিয়ে নিতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

Image

#রামপাল_সংবাদ #বাগেরহাট_খবর #দাখিলপরীক্ষা

চেকপোস্ট

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বাগেরহাটের রামপালে ড. ফরহাদ হোসেন দাখিল মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাগেরহাটের রামপালে ড. ফরহাদ হোসেন দাখিল মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার শ্রীরম্ভা গ্রামের মাদ্রাসা অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে চলতি বছরের দাখিল পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

ড. ফরহাদ হোসেন দাখিল মাদ্রাসাটি ২০২২ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর ২০২৬ সালে প্রথমবারের মতো মাদ্রাসাটির ১২ জন শিক্ষার্থী বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নেয়।

এর মধ্যে ৮ জন শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২০২৬ সালের দাখিল পরীক্ষায় গড় পাসের হার ৫৫ শতাংশ হলেও মাদ্রাসাটিতে পাসের হার দাঁড়িয়েছে ৬৬ শতাংশ

প্রথমবারের পরীক্ষায় এমন ফলাফল মাদ্রাসাটির জন্য একটি সাফল্যের দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

মাদ্রাসা কর্তৃপক্ষ এই সাফল্যের জন্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ আরও এগিয়ে নিতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত