মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

চিকিৎসাধীন শিশু

ছাতকে ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

ছবি : চেকপোস্ট

সুনামগঞ্জের ছাতকে ২০ মাস বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মরম আলী (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) গভীর রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাবনগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মরম আলী ওই গ্রামের মৃত হবিবুর রহমানের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, রোববার (১৬ আগস্ট) সকাল ১১টার দিকে শিশুটিকে নিজ বসতঘরে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে মরম আলীর বিরুদ্ধে। এ সময় শিশুটির মা ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার করলে অভিযুক্ত যুবক পালিয়ে যায়।

পরে শিশুটিকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান। উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়। বর্তমানে সেখানে শিশুটির চিকিৎসা চলছে।

এ ঘটনায় শিশুটির বাবা সোমবার ছাতক থানায় মামলা করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে মরম আলীকে গ্রেপ্তার করে।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, মামলার পরপরই অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

#শিশু_নির্যাতন #ছাতক_সংবাদ #পুলিশ_অভিযান

চেকপোস্ট

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

ছাতকে ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

সুনামগঞ্জের ছাতকে ২০ মাস বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মরম আলী (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) গভীর রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাবনগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মরম আলী ওই গ্রামের মৃত হবিবুর রহমানের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, রোববার (১৬ আগস্ট) সকাল ১১টার দিকে শিশুটিকে নিজ বসতঘরে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে মরম আলীর বিরুদ্ধে। এ সময় শিশুটির মা ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার করলে অভিযুক্ত যুবক পালিয়ে যায়।

পরে শিশুটিকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান। উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়। বর্তমানে সেখানে শিশুটির চিকিৎসা চলছে।

এ ঘটনায় শিশুটির বাবা সোমবার ছাতক থানায় মামলা করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে মরম আলীকে গ্রেপ্তার করে।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, মামলার পরপরই অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত