মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মা-শিশুর নিরাপত্তায় এগিয়ে এলেন স্থানীয়রা

বেড়ায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব: এলাকা জুড়ে চাঞ্চল্য

ছবি : চেকপোস্ট

পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানাধীন চকভড়িয়া গ্রামে মানসিক ভারসাম্যহীন এক নারী পুত্রসন্তান প্রসব করেছেন। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় এলাকায় ঘোরাফেরা করতেন। সম্প্রতি তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন। তবে শিশুটির পিতৃপরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও নানা প্রশ্ন দেখা দিয়েছে।

নবজাতক ও তার মায়ের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসেছেন। তারা মানবিক কারণে মা ও শিশুকে নিজেদের তত্ত্বাবধানে নিয়ে একটি নিরাপদ স্থানে আশ্রয়ের ব্যবস্থা করেছেন।

স্থানীয়রা জানান, মা ও শিশুর চিকিৎসা, দীর্ঘমেয়াদি নিরাপত্তা এবং আইনি সহায়তার জন্য সরকারি উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি শিশুটির পিতৃপরিচয় শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তারা।

এ বিষয়ে চকভড়িয়া গ্রামের বাসিন্দারা বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনাল্ট চাকমা এবং আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা আশা করছেন, প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে মা ও নবজাতকের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করবে।

#মানবিক_সহায়তা #বেড়া_সংবাদ #নবজাতক_শিশু

চেকপোস্ট

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

বেড়ায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব: এলাকা জুড়ে চাঞ্চল্য

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানাধীন চকভড়িয়া গ্রামে মানসিক ভারসাম্যহীন এক নারী পুত্রসন্তান প্রসব করেছেন। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় এলাকায় ঘোরাফেরা করতেন। সম্প্রতি তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন। তবে শিশুটির পিতৃপরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও নানা প্রশ্ন দেখা দিয়েছে।

নবজাতক ও তার মায়ের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসেছেন। তারা মানবিক কারণে মা ও শিশুকে নিজেদের তত্ত্বাবধানে নিয়ে একটি নিরাপদ স্থানে আশ্রয়ের ব্যবস্থা করেছেন।

স্থানীয়রা জানান, মা ও শিশুর চিকিৎসা, দীর্ঘমেয়াদি নিরাপত্তা এবং আইনি সহায়তার জন্য সরকারি উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি শিশুটির পিতৃপরিচয় শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তারা।

এ বিষয়ে চকভড়িয়া গ্রামের বাসিন্দারা বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনাল্ট চাকমা এবং আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা আশা করছেন, প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে মা ও নবজাতকের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত