রোববার, ০৯ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ক্রেতাদের অভিযোগে ৫০ হাজার টাকা দণ্ড

বটতলা হাটে অতিরিক্ত টোল, ইজারাদার প্রতিনিধিকে জরিমানা

ছবি : চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ঐতিহ্যবাহী বটতলা হাট-এ কোরবানির পশুর ওপর অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে ইজারাদারের এক প্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সন্ধ্যায় ক্রেতাদের সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন মোঃ ইকরামুল হক নাহিদ

প্রশাসন জানায়, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সরকারি নির্ধারিত রেট অমান্য করে পশুর হাটে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত টোল আদায় করা হচ্ছিল। এতে হাটে আসা সাধারণ ক্রেতাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।

অভিযোগ পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে সত্যতা নিশ্চিত হলে তাৎক্ষণিকভাবে ইজারাদারের প্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে শাস্তির নির্দেশও দেওয়া হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকরামুল হক নাহিদ বলেন, জনস্বার্থে এবং কোরবানির পশুর হাটে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ-এর একটি দল।

প্রশাসনের এমন সময়োপযোগী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সাধারণ ক্রেতারা।

#ভ্রাম্যমাণ_আদালত #বটতলা_হাট #অতিরিক্ত_টোল

চেকপোস্ট

রোববার, ০৯ আগস্ট ২০২৬

বটতলা হাটে অতিরিক্ত টোল, ইজারাদার প্রতিনিধিকে জরিমানা

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ঐতিহ্যবাহী বটতলা হাট-এ কোরবানির পশুর ওপর অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে ইজারাদারের এক প্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সন্ধ্যায় ক্রেতাদের সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন মোঃ ইকরামুল হক নাহিদ

প্রশাসন জানায়, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সরকারি নির্ধারিত রেট অমান্য করে পশুর হাটে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত টোল আদায় করা হচ্ছিল। এতে হাটে আসা সাধারণ ক্রেতাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।

অভিযোগ পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে সত্যতা নিশ্চিত হলে তাৎক্ষণিকভাবে ইজারাদারের প্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে শাস্তির নির্দেশও দেওয়া হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকরামুল হক নাহিদ বলেন, জনস্বার্থে এবং কোরবানির পশুর হাটে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ-এর একটি দল।

প্রশাসনের এমন সময়োপযোগী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সাধারণ ক্রেতারা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত